মেয়েদের ক্রিকেটে উদ্বোধনী জুটির রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৭, ১১:২২আপডেট : ১৬ মে ২০১৭, ১৬:২৮

সর্বোচ্চ স্কোরার দীপ্তি শর্মা আগের ম্যাচে দলীয় সর্বোচ্চ স্কোর করেছিল দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচে করে দেখালো ভারত। শুধু কি দলীয় স্কোর? ব্যক্তিগত প্রাপ্তির খাতাকেও অন্য মাত্রায় নিয়ে গেছে ভারতীয় নারী ক্রিকেট দল। মেয়েদের ক্রিকেটে অনন্য রেকর্ড গড়েছেন দুই ভারতীয় ওপেনার। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২০ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েছেন দীপ্তি শর্মা ও পুনম রাউত। তাতেই ভারতীয় দল পুঁজি গড়ে ৩৫৮ রানের। জবাবে ৪০ ওভারে মাত্র ১০৯ রানই তুলতে পারে দ্বিতীয় সারির দল আয়ারল্যান্ড। ভারতের জয়টাও তাই বিশাল-২৪৯ রানের!

দীপ্তির ১৬০ বলে খেলা ১৮৮ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ২৭টি চার ও দুটি ছক্কা। ৫০ ওভারের ম্যাচে এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের অপরাজিত ২২৯ রান।

দীপ্তি আউট হওয়ার পর স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছাড়েন অন্য ওপেনার পুনম। তার ১১৬ বলে ১০৯ রানের ইনিংস সাজানো ১১টি চারে।

/এফআইআর/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম