লিটনের সেঞ্চুরির কাছে ‘পরাস্ত’ নাঈমের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৭, ২০:০৫আপডেট : ১৭ মে ২০১৭, ২০:১২

ম্যাচসেরার পুরস্কার হাতে লিটন লিটন দাসের অসাধারণ সেঞ্চুরির ওপরে ভর করে সহজ জয় পেয়েছে আবাহনী। বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী ৪৯ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। রূপগঞ্জের নাঈম ইসলাম সেঞ্চুরি করলেও তা দলকে জয়ের পথে নিয়ে যেতে ব্যর্থ।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে ৩৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে আবাহনী। ওপেনার লিটনের ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস নির্মিত ১০১ বলে, ২০টি চার ও ৩টি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে।

রূপগঞ্জের পক্ষে মোশাররফ হোসেন ও মোহাম্মদ শরীফ তিনটি করে উইকেট নিয়েছেন। মাহমুদুল হাসানের শিকার দুই উইকেট।

জবাবে ৬ উইকেটে ২৮৪ রানে থেমে যায় রূপগঞ্জের ইনিংস। ৪৬ রানে তিন উইকেট হারানোর পর দলকে লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন নাঈম। তবে তার ১১৯ বলে খেলা ১১টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ ১২৩ রানের লড়াকু ইনিংস রূপগঞ্জকে জয় এনে দিতে পারে নি। মোশাররফ খেলেছেন ৬৭ রানের ইনিংস।

৪৪ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার আবু জায়েদ রাহি।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিটন।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের