আশা-নিরাশার দোলাচলে রূপগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ১৯:৩৯আপডেট : ২০ মে ২০১৭, ১৯:৪৭

আশা-নিরাশার দোলাচলে রূপগঞ্জ পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবু খুশি হতে পারছেন না ক্লাবটির খেলোয়াড়-কর্মকর্তারা। তাদের কপালে চিন্তার ভাঁজ। সুপার সিক্সে খেলার জন্য রূপগঞ্জকে তাকিয়ে থাকতে হচ্ছে মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লড়াইয়ের দিকে।  রবিবার বিকেএসপিতে অনুষ্ঠেয় এই ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়া দলকে পেছনে ফেলে সুপার লিগ নিশ্চিত করতে পারে রূপগঞ্জ।

রূপগঞ্জের মতো মোহামেডান আর শেখ জামালেরও ১২ পয়েন্ট। তিন দলের মধ্যে নেট রান রেটে সবচেয়ে এগিয়ে শেখ জামাল (+০.০৪১)। এরপরে আছে মোহামেডান (-০.১২৭), সবার পরে রূপগঞ্জ (-০.১৯২)। তিন দলের মধ্যে দুই দল যেতে পারবে বলে সুপার লিগে ওঠার লড়াই দারুণ জমজমাট।

শনিবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৭২ রানের ভালো সংগ্রহ গড়ে পারটেক্স। সর্বোচ্চ ৯১ রান আসে যতীন সাক্সেনার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন সাজ্জাদ হোসেন।

৩৮ রানে ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার সৈয়দ রাসেল। মোশাররফ ৩ উইকেট নেন ৫৪ রান খরচায়।

২৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ। রাজা আলী দারের দুর্ভাগ্য, মাত্র ১ রানের জন্য সেঞ্চুরির দেখা পান নি। ৯৯ বলে খেলা ৯৯ রানের ইনিংসটি সাজানো ১০টি চার ও একটি ছক্কায়। রাজা আলীর পাশাপাশি মাহমুদুল হাসানের ৭০ রানের ইনিংসও অবদান রাখে রূপগঞ্জের জয়ে।

পারটেক্সের হয়ে ৪২ রানে ২ উইকেট নেন মামুন হোসেন।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম