যুবাদের দায়িত্বে অস্ট্রেলিয়ান কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১৫:১৬আপডেট : ২৩ মে ২০১৭, ১৭:২১

ড্যামিয়েন রাইট জুনের শেষ সপ্তাহে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে এক মাসের ক্যাম্প। আগেই জানানো হয়েছিল যুব দলের জন্য এবারও থাকছে বিদেশি কোচ, সেই অনুযায়ী সাইফ হাসানদের জন্য অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে ড্যামিয়েন রাইটকে। গত বছর যুবাদের দায়িত্বে ছিলেন মাশরাফিদের সাবেক কোচ স্টুয়ার্ট ল।

রাইটের অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলার সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে ছিলেন নিয়মিত মুখ। খেলোয়াড় জীবন ছেড়ে কোচিংয়ে নাম লিখিয়েছেন বছর ছয়েক হলো। একটু একটু করে অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করা এই অস্ট্রেলিয়ান বিগ ব্যাশেও করিয়েছেন কোচিং। মেলবোর্ন স্টারস এবং হোবার্ট হারিকেনসে দায়িত্ব পালন করেছেন রাইট।

বিগ ব্যাশের পর এবার তিনি দায়িত্ব নিলেন বাংলাদেশ যুব ক্রিকেট দলের। মঙ্গলবার প্রথম দিনে তিনি শিষ্যদের সঙ্গে পরিচয় পর্ব শেষ করে বসেছিলেন প্রাথমিক আলোচনায়। সেখানে নতুন কর্মপরিকল্পনার কিছুটা ভাগাভাগি করেছেন অস্ট্রেলিয়ান এই কোচ।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম