দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনায় বসবে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৭, ১৫:৫০আপডেট : ২৬ মে ২০১৭, ১৫:৫০

দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনায় বসবে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ঢিল ছোঁড়াছুঁড়ি কম করেনি পাকিস্তান আর ভারত। লেগেই আছে এক ইস্যুতে অনেক দিন ধরে। সমঝোতা চুক্তি নিয়ে উঁচু গলায় কথা বলছিল দুই দেশই। ভারত অস্বীকার করলেও পাকিস্তান ছিল এ নিয়ে উচ্চকণ্ঠ। এ নিয়ে আবারও আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড। আগামী ২৯ মে দুবাইয়ে আলোচনায় বসবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড।

দুই বোর্ডের আলোচনায় থাকবে সিরিজ নিয়ে করা সমঝোতা চুক্তি। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত করা এই চুক্তিতে ছিল ৬টি দ্বিপাক্ষিক সিরিজ। আর এই নিয়েই দ্বন্দ্বের জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নোটিশ পাঠিয়েছিল পিসিবি। তাদের দাবি ছিল, এরফলে আর্থিক ক্ষতি হছে পাকিস্তানের। আর ভারত বলছিল, এই চুক্তি শুধুমাত্র একটি চিঠি ছাড়া আর কিছুই না! এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমিতাব চৌধুরী বললেন সিরিজ খেলতে চায় ভারত। তবে সেক্ষেত্রে সরকারি অনুমোদন লাগবে বলেই জানালেন তিনি, ‘আমরা খেলতে চাই। তবে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমাদের সরকারের অনুমোদন ছাড়া সিরিজ খেলতে পারবো না। আমরা অপেক্ষায় আছি। তবে আমাদের মাঝে এ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া উচিত। তাই এই নিয়ে আলোচনায় বসতে যাচ্ছি।’

দ্বিপাক্ষিক সিরিজে না খেললেও বৈশ্বিক টুর্নামেন্টে ঠিকই খেলছে ভারত ও পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে এই দুই দল। এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও মুখোমুখি হবে তারা। আর এর ৬ দিন আগে আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের বোর্ড।

/এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের