সৌম্য আউট

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০১৭, ১৬:২৯আপডেট : ০১ জুন ২০১৭, ১৬:৫৩

কয়েকটি নান্দনিক ড্রাইভ খেলেছিলেন সৌম্য শুরু হয়ে গেল চ্যাম্পিয়নস ট্রফির আসল লড়াই। প্রতিযোগিতার অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে লন্ডনের কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। উদ্বোধনী দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে ধীরে শুরু করে তারা। প্রথম ৭ ওভারে ২০ রান তোলার পর খানিকটা মেরে খেলেন তারা দুজন। তবে বেন স্টোকসের কাছে ভেঙেছে ৫৬ রানের এ জুটি। ৪টি চার ও ১টি ছয়ে ২৮ রানে বদলি জনি বেয়ারস্টোকে ক্যাচ দেন সৌম্য। ১১ রানে মঈন আলীর হাতে জীবন পান তিনি।

১৯ ওভারে ১ উইকেটে ৯৫ রান করেছে বাংলাদেশ। ৪৫ রানে অপরাজিত তামিমকে সঙ্গ দিতে নেমেছেন ইমরুল কায়েস।

টস হারের পর মাশরাফি বলেছিলেন, ‘আমরাও টস জিতলে বোলিং নিতাম। কিন্তু এখন আমাদের একটা মানসম্মত স্কোর করতে হবে, ফিল্ডিংটা গুরুত্বপূর্ণ।’ ব্যাটিংয়ের তিন নম্বরে ফেরানো হয়েছে ইমরুল কায়েসকে। তৃতীয় সিমার হিসেবে দলে জায়গা পেয়েছেন ‍রুবেল হোসেন। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ১৯ বার, জয় ৪টি আর হার ১৫টি। ২০১০ সালে ব্রিস্টলে ন্যাটওয়েস্ট সিরিজে ৫ রানে জিতেছিল বাংলাদেশ। পরের দুই বিশ্বকাপে ২০১১ ও ২০১৫ সালে ইংল্যান্ডকে গ্রুপ পর্বে হারায় মাশরাফিরা। সর্বশেষ ঢাকায় দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩৪ রানে।

বাংলাদেশ দল- তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি