তামিমের হাফসেঞ্চুরিতে জবাব দিচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ২০:১২আপডেট : ০৫ জুন ২০১৭, ২০:১৩

তামিমের হাফসেঞ্চুরিতে জবাব দিচ্ছে বাংলাদেশ দ্রুত তিন উইকেট পতনে হতাশা থাকলেও স্বস্তি ফেরাচ্ছেন ওপেনার তামিম ইকবাল। ঝটপট ব্যাট চালিয়ে তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ক্যারিয়ারের ৩৭তম হাফসেঞ্চুরি। বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ৩ উইকেটে ৯১ রান। তামিমের সঙ্গে ১৬ রানে ব্যাট করছেন সাকিব আল হাসান।     

তবে শুরুতে ধীর স্থির থাকার ইঙ্গিত দিতে পারেনি বাংলাদেশ। শুরুতেই উইকেট হারিয়ে বসে টাইগাররা। দলীয় ২২ রানেই জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার (৩)।

উল্টো দিকে নিজের স্বাভাবিক ভঙ্গিতেই খেলতে থাকেন তামিম। প্রথম উইকেটের পতনের পর খুব বেশি দেরি হয়নি দ্বিতীয় উইকেটের পতনে। দলীয় ৩৭ রানে কভার পয়েন্টে প্যাট কামিন্সের বলে সরাসরি ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল কায়েস। তৃতীয় উইকেটে মুশফিক কিছুক্ষণ টিকে থাকার ইঙ্গিত দিলেও মোয়েসেস হেনরিকসের বলে ফাঁদে পড়েন এলবিডাব্লিউর। বিদায় নেন ৯ রানে।

এর আগে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

/এফআইআর/
 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের