ভারতের বিপক্ষে প্রতিশোধের কিছু দেখছেন না বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৭, ২৩:৫৮আপডেট : ১৩ জুন ২০১৭, ২৩:৫৮

ভারতের বিপক্ষে প্রতিশোধের কিছু দেখছেন না বাংলাদেশ কোচ আম্পায়ারের বাজে সিদ্ধান্তের ‘বলি’ হয়েছিল সেদিন বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সিদ্ধান্তগুলো বাংলাদেশের বিপক্ষে না গেলে হয়তো ফলটা অন্যরকমও হতে পারতো। সেই থেকে ভারতের বিপক্ষে বিপক্ষে ম্যাচ অন্যরকম উত্তেজনায় ভাসায় বাংলাদেশকে। খেলোয়াড়রাও নিজেদের সেরাটা দেওয়ার জন্য থাকেন মুখিয়ে। সেই ভারতের বিপক্ষেই যখন আইসিসি টুর্নামেন্টের লড়াই, তখন প্রতিশোধের একটা বিষয় সামনে এসেই যাচ্ছে। যদিও বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালে প্রতিশোধের কোনও ব্যাপার দেখছেন না।

২০১৫ সালের বিশ্বকাপে আরেকটি বিষয় বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় উত্তেজনা দিয়েছে বাড়িয়ে। ‘মওকা মওকা’ বিজ্ঞাপনে বাংলাদেশকে ছোট করায় দল দুটির মুখোমুখি লড়াই এখন ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাকর লড়াইয়ের একটি। তার ওপর আবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের বিতর্কিত জয়টা তো আছেই। সেই ভারত যখন আবার সামনে, তখন খেলোয়াড়রা নিশ্চিতভাবেই মুখিয়ে আছেন তাদের বিপক্ষে প্রতিশোধের জন্য।

হাথুরুসিংহে অবশ্য প্রতিশোধের ব্যাপারটা উড়িয়ে দিয়ে বললেন, ‘প্রতিশোধের কোনও ব্যাপার নেই। ভারতের মতো দলের বিপক্ষে আমরা ভালো একটা ম্যাচ খেলতে যাচ্ছি। একটা জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আমরা শুধু জয়ের চিন্তা করছি, আর সে জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’

হাথুরুসিংহে যতই প্রতিশোধের বিষয় আড়াল করার চেষ্টা করুন না কেন, এজবাস্টনের সেমিফাইনালের আবহে ঠিকই বাজতে থাকবে দুই বছর আগের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের যন্ত্রণার সুর। যে ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে যন্ত্রণায় পুড়েছিল বাংলাদেশের কোটি ভক্ত। এনডিটিভি

/কেআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের