কুম্বলের টুইট মুছে ফেললেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৭, ২০:১৬আপডেট : ২২ জুন ২০১৭, ২০:২২

কুম্বলের টুইট মুছে ফেললেন কোহলি ২০১৬ সালের ২৩ জুন করেছিলেন টুইটটি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে বিরাট কোহলি স্বাগত জানিয়েছিলেন নতুন কোচকে। এক বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করা অনিল কুম্বলের প্রশংসাও করেছিলেন কোহলি। কিন্তু বছর যেতেই পাল্টে গেল চিত্র। কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কুম্বলে। আর সেদিন যার মুখে ঝরেছিল প্রশংসার বাণী, সেই কোহলি তার টুইটার অ্যাকাউন্ট থেকে মুছে ফেললেন ‘স্বাগত’ জানানো সেই টুইটটি।  

ভারতীয় অধিনায়কের সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই বিসিসিআই আর স্থায়ীভাবে মেয়াদ বাড়ায়নি কুম্বলের সঙ্গে। যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য সপ্তাহ দুয়েকের জন্য মেয়াদ বাড়ায় ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। কিন্তু কোহলির সঙ্গে সম্পর্কটা এতটাই খারাপ পর্যায়ে গড়েছিল যে, চ্যাম্পিয়নস ট্রফির পরপরই পদ থেকে সরে দাঁড়ান সাবেক এই স্পিনার। তাদের খারাপ সম্পর্কের বিষয়টি নিয়ে যদিও কোনও পক্ষ মুখ খুলেননি। এমনকি সংবাদ মাধ্যমে কুম্বলের সরে দাঁড়ানো বা মেয়াদ না বাড়ানোর কারণ হিসেবে কোচ-অধিনায়কের দ্বন্দ্বের কথা সামনে এলেও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অবশ্য বলার খুব বেশি দরকারও পড়বে না কোহলি এক বছর আগে লেখা টুইটি মুছে ফেরার পর।

কোচ হিসেবে বিসিসিআই কুম্বলেকে দায়িত্ব দেওয়ার পরপরই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটটি করেছিলেন কোহলি। লিখেছিলেন, ‘হৃদয়ের গভীর থেকে অনিল কুম্বলে স্যারকে স্বাগত জানাচ্ছি। মুখিয়ে আছি আপনাকে আমাদের সঙ্গে দেখতে। আপনার সঙ্গে দারুণ কিছু অর্জন জমা আছে ভারতীয় ক্রিকেটে।’ যদিও এই টুইটটি এখন আর কোহলির টুইটার অ্যাকাউন্টে নেই।

বিসিসিআইয়ের একটি সূত্র ‘এনডিটিভি’কে জানিয়েছে, গত ছয় মাস কোহলি ও কুম্বলে একে অন্যের সঙ্গে কোনও কথা বলেননি। চ্যাম্পিয়নস ট্রফির আগে সমস্যাটা আরও জটিল হয়। কিন্তু আইসিসির এত বড় টুর্নামেন্টের আগে কোনও সিদ্ধান্তে যেতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এনডিটিভি

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম