আইপিএলের স্বত্ব বিক্রি হলো ২,১৯৯ কোটি রুপিতে

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৭, ১৮:৫১আপডেট : ২৮ জুন ২০১৭, ১৯:০৭

আইপিএলের স্বত্ব বিক্রি হলো ২,১৯৯ কোটি রুপিতে বাণিজ্যিক দিক থেকে দিনে দিনে আরও বড় হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। খেলোয়াড় কেনার দাম যেমন প্রতি মৌসুমে আকাশ ছুঁয়ে দিচ্ছে, তেমনি মোটা অঙ্কের টাকা দিয়ে দলের স্পন্সর হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। তবে আগের সবকিছুকে ছাড়িয়ে গেল এবারের আইপিএলের টাইটেল স্পন্সরের নিলাম। অবিশ্বাস্য দামে সামনের পাঁচ বছরের স্বত্ব কিনে নিয়েছে চাইনিজ মোবাইল প্রতিষ্ঠান ‘ভিভো’। আর সে জন্য তাদের খরচ করতে হচ্ছে ২,১৯৯ কোটি রুপি!

সত্যি তাই। আইপিএলের জনপ্রিয়তা কাজে লাগাতে মোটা অঙ্কের টাকা দিয়ে নাম স্বত্ব কিনে নিয়েছে ‘ভিভো’। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির আগের দুই মৌসুমে টাইটেল স্পন্সর ছিল এই মোবাইল প্রতিষ্ঠানটিই, সামনের দিনগুলোতেও আইপিএলের সঙ্গে থাকতে ২,১৯৯ কোটি রুপি খরচ করতেও বাধেনি তাদের। ‘পেপসি’র কাছ থেকে ২০১৫ সালে নাম স্বত্ব পাওয়ার পর গত দুই বছরে দিতে হয়েছে ‘ভিভো’কে ৩৯৬ কোটি রুপি। পাঁচ বছরের নতুন চুক্তি হওয়ার পর টাকার অঙ্কটা বেড়ে গেছে আরও।

গত মৌসুমে ‘ভিভো’ টাইটেল স্পন্সরের জন্য যে টাকা দিয়েছিল, তার ১৫ শতাংশ বেশি দাম ধরে ভিত্তিমূল্য ঠিক করা হয়েছিল। যেখানে ‘ভিভো’র সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল আরেক চাইনিজ মোবাইল প্রতিষ্ঠান ‘অপো’। স্বত্ব কিনতে তারা ১,৪৩০ কোটি রুপি দিতে রাজি ছিল। তবে মোবাইল বাজারের প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে মোটা অঙ্কের টাকা দিয়ে স্বত্ব নিজেদের কাছেই রাখে ‘ভিভো’।

বাণিজ্যিক ব্যাপার তো আছে, তবে এত টাকা খরচ করার পেছনে থাকতে পারে আরও একটি কারণ। এই ‘অপো’র কাছে হেরে ভারতের জাতীয় দলের টাইটেল স্পন্সর হতে পারেনি ‘ভিভো’। আইপিএলের মাঠে আর হারতে চায়নি তারা! ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম