‘বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ১৭:৫৮আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৮:০১

‘বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত’ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা আটটি দল যে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে, তা সবারই জানা। জানা কথাই নতুন করে জানিয়ে টাইগারদের নিয়ে আশাবাদ প্রকাশ করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার আশা, দুই বছর পর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে বাংলাদেশ।

রবিবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘এখন পর্যন্ত র‌্যাংকিংয়ের যা অবস্থা, তাতে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত। আমাদের বাছাইপর্বে খেলার সম্ভাবনা নেই-ই বলা যায়। নিচের দলগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবধান অনেক। এ কারণে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে না খেলার কোনও আশঙ্কা নেই।’

বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ের যা অবস্থা, তাতে বাংলাদেশের নিশ্চিন্ত থাকারই কথা। ৯৪ রেটিং পয়েণ্ট নিয়ে টাইগাররা রয়েছে সপ্তম স্থানে। শ্রীলঙ্কা (৯১) ও ওয়েস্ট ইন্ডিজের (৭৬) অবস্থান অষ্টম ও নবম। বাংলাদেশের সামনে আছে দক্ষিণ আফ্রিকা (১১৯), অস্ট্রেলিয়া (১১৭), ভারত(১১৬), ইংল্যান্ড (১১৩) নিউজিল্যান্ড (১১১) ও পাকিস্তান(৯৫)।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুটি জয়ের পর নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে একটি ও ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুটি হার এবং জিম্বাবুয়ের কাছে শ্রীলঙ্কার অপ্রত্যাশিত হারে টাইগাররা এখন নির্ভার।

 /আরআই/এএআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের