ডিকবিলা-গুনাথিলাকার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার দারুণ জয়

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০১৭, ১৮:১৬আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৮:২৩

দানুস্কা গুনাথিলাকার সেঞ্চুরি উদযাপন। পেছনে থাকা নিরোশান ডিকবিলাও পেয়েছেন শতকের দেখা এক ম্যাচে দেখা মিলল তিন সেঞ্চুরির। তবে নিরোশান ডিকবিলা ও দানুস্কা গুনাথিলাকার সেঞ্চুরির সঙ্গে পারল না হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে তাই জিম্বাবুয়ের ৩১০ রানও সহজে পেরিয়ে গেল শ্রীলঙ্কা। হাম্বানতোতার তৃতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে স্কোরে জমা করে ৩১০ রান। জবাবে ১৬ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৮ উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ২-১ ব্যবধানে।

এর চেয়ে ভালো দিন আর হতে পারে না ডিকবিলা ও গুনাথিলাকার জন্য। একে জয় দিয়ে রাঙিয়ে নিলেন দিনটা, এর ওপর আবার দুজনই পেলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা। ওপেনিংয়ে নেমে জিম্বাবুয়ের বোলারদো শাসন করে তুলে নেন সেঞ্চুরি। তাতে কঠিন লক্ষ্যটাও সহজ হয়ে যায় শ্রীলঙ্কার জন্য।

উদ্বোধনী জুটিতে ডিকবিলা ও গুনাথিলাকা যোগ করেন ২২৯ রান। কোনও সুযোগ না দিয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে নেন দলের রান। রান তোলার প্রতিযোগিতায় নেমে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে প্রথম পৌঁছান ডিকবিলাই। গুনাথিলাকার সময় লাগেনি বেশি, সতীর্থের সেঞ্চুরির পরপরই তুলে নেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক। শেষ পর্যন্ত ১০২ রানের ইনিংস খেলে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন ডিকবিলা। ১১৬ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১৪ বাউন্ডারিতে। ওপেনিং পার্টনারের আউটের খানিক পর প্যাভিলিয়নের পথ ধরেন গুনাথিলাকাও। যাওয়ার আগে খেলে যান ১১৬ রানের ঝলমলে ইনিংস। ১১১ বলের ইনিংসটিতে ১৫টি চারের সঙ্গে ছিল একটি ছক্কার মার। তাদের ওপেনিং জুটিতে পাওয়া ভিতটা কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস (২৮*) ও উপুল থারাঙ্গা (৪৪*)।

এর আগে ৯৮ বলে ১১১ রানের ইনিংস খেলেন মাসাকাদজা। তার ওই ইনিংসের ওপর ভর দিয়ে ৩১০ রানের স্কোর গড়লেও পেরে উঠেনি জিম্বাবুয়ে। ক্রিকইনফো
/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে