শ্রীলঙ্কায় মাছ খেয়ে অসুস্থ জিম্বাবুয়ের ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ১৬:০৭আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৮:৪৭

হাসপাতালে রায়ান বার্ল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ছিল জিম্বাবুয়ের। আর সেই ম্যাচের আগে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন রায়ান বার্ল। সামুদ্রিক মাছ খাওয়ার পর অ্যালার্জিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার।

বার্লের অসুস্থতার ছবি ফেসবুকের অফিসিয়াল পেজে পোস্ট করেছে ক্রিকেট জিম্বাবুয়ে। সেখানে তার সুস্থতা কামনা করা হয়।

বার্লের বদলে এই ম্যাচে খেলেন কার্ল মাম্বা। বার্ল অবশ্য এমন অদ্ভূত পরিস্থিতিতে পড়েছিলেন প্রথমবারই।  খেলোয়াড়ি জীবনে এমন ঘটনার সামনে আগেও কখনও পড়েননি।  তাই নিজের টুইটার অ্যাকাউন্টে এটাকে ভয়ঙ্কর অভিজ্ঞতা হিসেবেই তুলে ধরলেন, ‘হাম্বানটোটা হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ। বলতে গেলে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা।’

হাসপাতালের কর্মীদের সঙ্গে বার্ল অবশ্য কয়েক মাস আগেও আলোচনায় এসেছিলেন বার্ল। তবে সেটি ছিল বিতর্ক দিয়ে। গত মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডেতে ক্যাচ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। বাউন্ডারি লাইন থেকে বল তালুবন্দি করে ক্যাচ দাবি করেছিলেন। যদিও পরে স্পষ্ট দেখা যায় তার পা ছিল বাউন্ডারি লাইনের ওপর!

/এফআইআর/ 

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের