এক ম্যাচ খেলেই এসেক্স থেকে ফিরছেন তামিম

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০১৭, ১৭:৫৩আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৮:০৪

এক ম্যাচ খেলেই এসেক্স থেকে ফিরছেন তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে গিয়েছিলেন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে। কাউন্টি দল এসেক্সের হয়ে তামিমের খেলার কথা ছিল আট ম্যাচ। কিন্তু এক ম্যাচ খেলেই ফিরে আসছেন বাংলাদেশি ওপেনার। কাউন্টি ক্লাবটি নিশ্চিত করেছে, ব্যক্তিগত কারণে এসেক্স ছাড়ছেন তামিম।

দিন চারেক আগে যোগ দিয়েছিলেন তামিম এসেক্সে। কেন্টের বিপক্ষে মাঠেও নেমেছিলেন বাংলাদেশের ওপেনার। শুরুটা ভালো না হলেও এসেক্সের পরিকল্পনার যে তিনি ছিলেন, তা টুর্নামেন্ট শুরুর আগে দলটির কোচের কথাতেই ছিল স্পষ্ট। কিন্তু হঠাৎই ব্যক্তিগত কারণে ইংলিশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছেড়েছেন তামিম। কাউন্টি ক্লাব নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে এভাবে, ‘এসেক্স কাউন্টি ক্লাব নিশ্চিত করছে যে, বিদেশি ক্যাটাগরির খেলোয়াড় তামিম ইকবাল ব্যক্তিগত কারণে ক্লাব ছাড়ছেন। আমরা তাকে শুভকামনা জানাচ্ছি। আর অনুরোধ করছি এই মুহূর্তে তামিমের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানানোর।’

ব্যক্তিগত কারণটা ঠিক কী, সেটা জানা না গেলেও তামিম এখনও ফেরেননি দেশে। জাতীয় দলের খেলোয়াড়রা কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত থাকলেও তামিম উড়ে গিয়েছিলেন টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে। দ্বিতীয়বার গিয়েছিলেন তিনি এই টুর্নামেন্টে খেলার জন্য। এর আগে ২০১১ সালে তিনি খেলেছিলেন নটিংহ্যামশায়ারের হয়ে। বিবিসি

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম