বোলিং কোচ হিসেবে পছন্দের লোককে চান শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৭, ১৪:৩৯আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৫:০১

বোলিং কোচ হিসেবে পছন্দের লোককে চান শাস্ত্রী রবি শাস্ত্রী কোচ হওয়ার পরও ঝামেলা শেষ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডে। জহির খানকে বোলিং পরামর্শক করা হলেও নিজের পছন্দের বোলিং কোচ চাইছেন ভারতের নতুন কোচ শাস্ত্রী। এমনটাই এখন শোনা যাচ্ছে।

অবশ্য শাস্ত্রীকে কোচ নিয়োগ দিলেও এর বিরুদ্ধে ছিলেন সৌরভ গাঙ্গুলী।  তাকে শান্ত করতেই জহির খানকে তার পছন্দ মতো বোলিং পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়। শাস্ত্রীর সঙ্গে গতবারও কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে গাঙ্গুলীর উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছিল। তাই এই দুজনের তিক্ত সম্পর্কের কথা সকলেরই জানা।

শাস্ত্রী অবশ্য এ নিয়ে অনেক আগে থেকেই সোচ্চার ছিলেন যে নিজের পছন্দ কাউকেই বসাবেন বোলিং কোচের ভূমিকায়। সেই পছন্দ হিসেবে ছিলেন ভারত অরুন। ক্রিকেট উপদেষ্টা কমিটি তাকে এ নিয়ে প্রশ্ন করলে একই কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে এর বিপক্ষে ছিলেন গাঙ্গুলী।

পরে ভারতীয় ক্রিকেট বোর্ড ভেঙ্কাটেশ প্রসাদের নাম অপেক্ষমান তালিকায় রাখলেও শাস্ত্রী সেই অরুনকেই নেওয়ার পক্ষে গো ধরে বসে আছেন। জহির খানকে রাখা হলেও পূর্ণকালীন বোলিং কোচ নিয়োগ দেওয়ার পক্ষে তিনি। তাই যুক্তরাজ্যের সফর সংক্ষিপ্ত করে আগেই ফিরে আসছেন বোর্ডের সঙ্গে কথা বলতে। শ্রীলঙ্কা সফরের আগেই অরুনকে দেখতে চান শাস্ত্রী। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসলে কী আসে সেটাই এখন দেখার।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী