আইপিএলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে চেন্নাই ও রাজস্থান

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৭, ২৩:০৫আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২৩:০৭

 আইপিএলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে চেন্নাই  ও রাজস্থান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিংয়ের কালিমা মেখেছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এমন কাণ্ডে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল দুই ফ্র্যাঞ্চাইজি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ফিরতে যাচ্ছে চেন্নাই ও রাজস্থান। শুক্রবারই তাদের ফিরে আসার খবর জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০১৩ মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)- ম্যাচ পাতানোর অভিযোগের প্রমাণ মেলায় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। ভারতের সুপ্রিম কোর্ট নিয়োজিত লোধা প্যানেল কর্তৃক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া আইপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই ফ্র্যাঞ্চাইজির মালিক শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মিয়াপ্পন ও রাজ কুন্দ্রাকে ক্রিকেট থেকে আজীবনের নিষেধাজ্ঞা দেয় এই প্যানেল। যাতে দুই বছর টুর্নামেন্টে আর অংশ নিতে পারেনি ওই দুই দল। এবার তারা পরেরবারই ফিরবে আইপিএলে।

চেন্নাই সুপার কিংস এর আগে দুইবার আইপিএলের শিরোপা জিতেছিল ২০১০ ও ২০১১ সালে। রাজস্থান জিতেছিল উদ্বোধনী আসরের শিরোপা।

 /এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম