যে প্রস্তাব দিয়ে কোচ হতে পারলেন না শেবাগ

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৭, ২২:২৭আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২২:২৭

যে প্রস্তাব দিয়ে কোচ হতে পারলেন না শেবাগ বিরাট কোহলির সঙ্গে সুসম্পর্ক শুধু রবি শাস্ত্রীর নয়, বীরেন্দর শেবাগেরও আছে। ভারতের কোচ হওয়ার দৌড়ে তাই শাস্ত্রীর সঙ্গে সমানতালে লড়াই হয়েছে সাবেক ওপেনারের। শুধু তাই নয়, চাকরিটা পেয়েই গিয়েছিলেন শেবাগ। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার একটি প্রস্তাব!

সাক্ষাৎকার দিতে যাওয়া পাঁচ প্রার্থীর মধ্যে শাস্ত্রী ও টম মুডির সঙ্গে দারুণ উপস্থাপনা করেছিলেন শেবাগ। কোচ প্রায় হয়েই গিয়েছিলেন। কিন্তু তিনি নিজের একটি সাপোর্ট স্টাফ দল আনার প্রস্তাব দেন। কোচ নিয়োগের পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট এক সূত্র টাইমস অব ইন্ডিয়া’কে জানায়, ফিজিও অমিত তিয়াগি ও মিথুন মানহাসকে নিয়ে নিজের সাপোর্ট স্টাফ দল গড়তে চেয়েছিলেন শেবাগ। কিংস ইলেভেন পাঞ্জাবে দুজনই তার সঙ্গে কাজ করেছেন, যেখানে সাবেক ওপেনার ছিলেন পরামর্শক। জাতীয় দলে পেশাদার একটি কোচিং স্টাফ দল আনতে বিসিসিআই’র পরিকল্পনায় এটা যুতসই নয়। তাই শেবাগকে দূরে রাখার চিন্তা করেছে বোর্ড।

এ রিপোর্ট আরও যোগ করেছে, ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ভেতরের সূত্র আরও জানিয়েছে, শেবাগকে কোচের পদে আবেদন করতে উৎসাহ দিয়েছিলেন বর্তমান অধিনায়ক নিজেই। সাবেক ওপেনারকে কোহলি বলেছিলেন, ‘অবশ্যই বীরু দাদা। ভারতীয় ক্রিকেটে আপনার অবদান অনেক। আমরা সবাই আপনার সঙ্গে পরিচিত। আপনি এ পদের জন্য আবেদন করলে আমার কোনও সমস্যা নেই। যারা ভাবে সে ভারতীয় ক্রিকেটে তার সেরা অবদান রাখতে পারবে, তাহলে তার আবেদন করা উচিত।’

তবে শেবাগ যখন তার সাপোর্ট স্টাফকে আনার ব্যাপারে খোলাখুলি কথা বলেন তখন কোহলি অস্বস্তি প্রকাশ করেন, ‘আপনি যা করেছেন সেজন্য আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে এ জায়গায় পেশাদার একটা দল গড়ে তুলতে হবে। এটা হতে পারে না। বাকিটা সিএসি’র ব্যাপার।’ টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ ইন্ডিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম