অশ্বিনকে টপকে দুইয়ে হেরাথ

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৭, ১১:২১আপডেট : ২০ জুলাই ২০১৭, ১১:৪১

অশ্বিনকে টপকে দুইয়ে হেরাথ অষ্টমবার এক টেস্টে ১০ উইকেট নেওয়ার সুবাদে বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে রঙ্গনা হেরাথের। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে দুই নম্বরে উঠেছেন এ লঙ্কান স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৪ উইকেটের রেকর্ড জয়ে অবদান রাখার পর এক ধাপ অগ্রগতি হলো ৩৯ বছর বয়সীর।

শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে হেরাথের পয়েন্ট ব্যবধান এখন ৩২। নতুন র‌্যাংকিং অনুযায়ী শীর্ষ দুইয়ে এখন দুই বাঁহাতি স্পিনার। ৮১ ম্যাচে ৩৮৪ উইকেট নিয়ে টেস্টের সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার হেরাথ কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে ১১ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট শেষে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন এক ধাপ এগিয়ে চার নম্বরে, একই অবস্থানে যৌথভাবে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।

টেস্ট ব্যাটসম্যানের তালিকায় শীর্ষ দশে ফিরেছেন হাশিম আমলা। ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্টব্রিজ টেস্টে ৭৮ ও ৮৭ রান করে ছয় ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার এ তারকা সপ্তম। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভারনন ফিল্যান্ডার। দক্ষিণ আফ্রিকার এ পেসারের জায়গা হয়েছে সাকিব আল হাসান, রবীন্দ্র জাদেজা, অশ্বিন ও মঈন আলীর পরে। আইসিসি

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম