বিপিএলে নিষিদ্ধ সানোয়ার-জুপিটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৮:০৮আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৮:১৬

সানোয়ার ও জুপিটার রংপুর রাইডার্সের ম্যানেজার সানোয়ার হোসেন ও ক্রিকেটার জুপিটার ঘোষকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের গভর্নিং কাউন্সিল।

সোমবার একমি ভবনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এ তথ্য। নিষেধাজ্ঞার কারণে সানোয়ার-জুপিটার বিপিএলের কোনও কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

বিপিএলের পঞ্চম আসর আয়োজন সংক্রান্ত সভা শেষে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘জুপিটার ঘোষের নাম খেলোয়াড় তালিকায় থাকবে না। আর সানোয়ার ভাই কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। বিপিএলের প্রথম আসরেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আমরা বিপিএলে কোনও বিতর্কিত ব্যক্তিকে রাখবো না।’

তিনি আরও বলেছেন, ‘একটা ছিল শৃঙ্খলাজনিত ইস্যু, অন্যটি অনৈতিক প্রস্তাব দেওয়ার ব্যাপার। দুটো অভিযোগের ক্ষেত্রে আমরা দেখেছি, জুপিটার ঘোষ শৃঙ্খলা ভেঙেছেন। অন্যদিকে অনৈতিক প্রস্তাবের ক্ষেত্রে সানোয়ার ভাইয়ের বিরুদ্ধে আমরা শক্ত কোনও প্রমাণ পাইনি। তবে তিনি প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার ছিলেন। তখন ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আমরা চাই না কোনও বিতর্কিত ব্যক্তি বিপিএলের সঙ্গে যুক্ত থাকুক।’

প্রসঙ্গত, বিপিএলের চতুর্থ আসরে টিম হোটেলে গভীর রাতে একজন নারীকে নিয়ে আসার অভিযোগ উঠেছিল রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ করেছিল টিম ম্যানেজমেন্ট। এরপর রংপুরের ম্যানেজার সানোয়ার হোসেনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন জুপিটার। তার অভিযোগ, সানোয়ার নাকি তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন! এসব অভিযোগ-পাল্টা অভিযোগ-বিতর্কে ক্ষুব্ধ বিপিএল কর্তৃপক্ষ দুজনকেই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে অবশেষে।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম