গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা বিসিবির হাতেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ২২:১৭আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২২:১৯

গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা বিসিবির হাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দিয়েছিলেন ২০১৩ সালে। পরবর্তীতে বিসিবির আবেদনে ওই রায় স্থগিত করা হয়, যে স্থগিতের সময় বাড়ানো হয়েছে গত কয়েক বছরে। অবশেষে চূড়ান্ত রায় পেয়েছে বিসিবি। হাইকোর্টের ওই রায়ের বিষয়ে আপিল নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যাতে স্বস্তি ফিরেছে বিসিবির বর্তমান কমিটির পরিচালকদের মধ্যে। বিসিবি ভবিষ্যতে প্রয়োজন মনে করলে গঠনতন্ত্রে পরিবর্তন আনতে পারবে, সেখানে কোনও রকম হস্তক্ষেপ করতে পারবে না জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। স্বাভাবিকভাবেই এই রায়ে ভীষণ খুশি বোর্ড প্রধান নাজমুল হাসান। সেই সঙ্গে জানিয়েছেন রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরপরই নির্বাচনের প্রস্তুতি নেবে বিসিবি।

নাজমুল বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘নির্বাচন নিয়ে এখনই কিছু বলা কঠিন। কারণ রায়ের কপিটি এখনও আমাদের হাতে পৌঁছায়নি। তবে যতটুকু শুনেছি, তাতে মনে হচ্ছে নিঃসন্দেহে এই রায়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো খবর। যত দ্রুত সম্ভব আমাদের এজিএম-ইজিএম ডেকে গঠনতন্ত্রে যদি কোনও পরিবর্তন আনতে হয়, সেটা এনে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব।’

সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির চার বছরের মেয়াদ। মূলত গঠনতন্ত্র নিয়ে হাইকোর্টের রায়ের কারণেই কোনও সিদ্ধান্ত নিতে পারছিল না বর্তমান পরিচালনা পর্ষদ। এবার গঠনতন্ত্রে কোনও পরিবর্তন আসছে কিনা, এমন প্রশ্নে বোর্ড প্রধানের জবাব, ‘সেটা আমাদের ওপর নির্ভর করবে। আমরা ওই গঠনতন্ত্র রাখব নাকি বদলে দেব, সেটা আমাদের ওপরই নির্ভর করবে। এগুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে।’

বোর্ড এতদিন কিছুটা হলেও অস্বস্তিতে ছিল হাইকোর্টের রায় বিরুদ্ধে যাওয়ায়। সেই জায়গা থেকে এবার নিজেদের পক্ষে রায় শোনার পর অনুভূতিটা ঠিক কেমন, সেটা বোঝাতে গিয়ে নাজমুল বললেন, ‘মামলা যেহেতু খারিজ হয়ে গেছে, সত্যি কথা বলতে এটা আমাদের জন্য ভালো একটি খবর। মনে ভয় ছিল, ওরা গঠনতন্ত্রে যে বদল এনেছিল, সেটাতে আমাদের নির্বাচন করতে হলে ঝামেলায় পড়তে হতো।’ সঙ্গে যোগ করলেন, ‘ওই গঠনতন্ত্রে কোনও ক্রিকেটার আসার সুযোগ ছিল না। এটা আইসিসি কখনও মেনে নিতো না। আইসিসি না মানলে আমাদের অবস্থাটা কেমন হতো, ভাবুন তো? সেই দিক থেকে অবশ্যই এটা স্বস্তির খবর।’

এই রায়ের পর নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যাপারে আশাবাদী নাজমুল, ‘অবশ্যই আশাবাদী। ৩০ জুলাই বোর্ড মিটিং ডেকেছি। সেখানে বসে আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলব।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৭ জানুয়ারি বিসিবির সংশোধিত গঠনতন্ত্রকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেন। পরে সংশোধিত গঠনতন্ত্রে আদালত নির্বাচনের পক্ষে মত দিলেও শর্ত বেঁধে দিয়েছিল। তাই চূড়ান্ত রায়ের অপেক্ষায় ছিল। বুধবার সেই রায় পেয়েছে বিসিবি, যা পুরোপুরি পক্ষে গেছে বর্তমান কমিটির।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম