এসিএর প্রস্তাবই বাংলাদেশ সফরকে বিপদে ফেলছে: সাদারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০১৭, ২১:৫৭আপডেট : ২৭ জুলাই ২০১৭, ২২:০০

এসিএর প্রস্তাবই বাংলাদেশ সফরকে বিপদে ফেলছে: সাদারল্যান্ড দেনা-পাওনা নিয়ে সমস্যার সমাধান হচ্ছেই না। আলোচনার মাঝেই একে অপরকে কাঁদা ছুড়ছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ। আলোচনার অগ্রগতি তো নেই উল্টো বাংলাদেশ সফর ও ভারত সফর রয়েছে ঝুঁকিতে। আর এজন্য এসিএকেই দুষলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, ‘এসিএ যেটা প্রস্তাব করেছে আমার মনে হচ্ছে এটা বাংলাদেশ সফর, ভারত সফরসহ আসন্ন সফরগুলোকে বিপদে ফেলছে।’

এসিএ যে পরিকল্পনা নিয়ে বর্তমানে আপোষের কথা বলছে তার পুরো কাঠামোতেই নাকি ফাঁকি রয়েছে! এমনই দাবি করছেন সাদারল্যান্ড, ‘এসিএ যেই পরিকল্পনার কথা নিয়ে এগুচ্ছে তার বিস্তারিত ঘেঁটে দেখলে ফাঁকিটা চোখে পড়ে। ওরা ৩০ মিলিয়ন তৃণমূলে দেওয়ার কথা বললেও তার গভীরেই আসলে ত্রুটি রয়েছে।’

নতুন করে যে আবার ঝামেলা বাড়ছে তার কথার ইঙ্গিত পাওয়া গেছে সাদারল্যান্ডের কাছ থেকেই, ‘যদি ক্রিকেটকে অস্ট্রেলিয়ার এক নম্বর খেলা হিসেবে তুলে ধরতে হয় তাহলে প্রচুর টাকা ঢালতে হবে। সেক্ষেত্রে এসিএর প্রস্তাবনা মেনে নিলে সেটা হয়তো সম্ভব না।’

সেইলক্ষ্যে পাল্টা নিজেদের পক্ষ থেকেও একটি পরিকল্পনা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এসিএর সঙ্গে সেটা নিয়েও আলোচনা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।-ক্রিকবাজ।

 /এফআইআর/     

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক