অস্ট্রেলিয়ার আসার খবরে মুশফিকের উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৬:৫৮আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৭:২০

মুশফিকুর রহিম দুই টেস্টের সিরিজটা হওয়ার কথা ছিল দু বছর আগে, ২০১৫ সালে। কিন্তু নিরাপত্তা না পাওয়ার শঙ্কায় তখন বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। এরপর সিরিজের সূচি চূড়ান্ত করা হয় এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে। কিন্তু আবারও সমস্যা, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের আর্থিক ঝামেলায় সংশয় দানা বাঁধে সিরিজকে ঘিরে। শেষ পর্যন্ত স্বস্তির খবর এলো বৃহস্পতিবার। দুই পক্ষের ‘শান্তি চুক্তি’তে নির্ধারিত সময়েই হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সংশয়ের দোলাচলে দুলতে থাকা সিরিজটি আলোর মুখ দেখছে বলে দারুণ খুশি বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট  খেলার সুযোগ হয়নি মুশফিকের। পরের বছর অস্ট্রেলিয়া বাংলাদেশে দুটি টেস্ট খেললেও কোনও ম্যাচেই তিনি ছিলেন না। এবার তার নেতৃত্বে স্টিভেন স্মিথের দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্যাম্পে চলছে তারই প্রস্তুতি। তবে এতদিন এ সিরিজ নিয়ে সংশয় থাকায় কিছুটা হলেও অস্বস্তি ছিল খেলোয়াড়দের মনে। এবার সেটা কেটে গেল।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার আসার সুসংবাদ পেয়ে মুশফিক বলেছেন, ‘আমি সত্যিই রোমাঞ্চিত। এটা দারুণ খবর, আমাদের ক্রিকেটের জন্য ইতিবাচক খবর। আমি আগে কখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলিনি। তাই একটু বেশিই উত্তেজিত।’

১৮ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা অস্ট্রেলিয়া দলের। ২২ ও ২৩ আগস্ট একমাত্র প্রস্তুতি ম্যাচের পর মিরপুর ও চট্টগ্রামে হবে দুই টেস্ট। প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট, পরের টেস্ট ৪ সেপ্টেম্বর থেকে।

/এফএইচএম/এএআর/

আরও পড়ুন:

‘পরিকল্পনা অনুযায়ী হবে বাংলাদেশ সফর’

শান্তি ফিরেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে, হবে বাংলাদেশ সফর

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম