মিরাজকে বাইরে রেখে ত্রিনবাগোর বড় জয়

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ১১:১২আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১১:৩৬

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শাদাব খান ক্যারিবিয়ান অঞ্চলের উদ্দেশে উড়াল দেওয়ার আগে নিজের স্বপ্নের কথা জানিয়ে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের সেরাটা দিয়ে অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করার ইচ্ছার কথাও শুনিয়ে গিয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে তার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে মিরাজকে। ২০১৭ সালের সিপিএলে তার দল ত্রিনবাগো নাইট রাইডার্সের পথচলা শুরু হলেও তাকে থাকতে হয়েছে দর্শক হয়ে। সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষে একাদশে সুযোগ হয়নি মিরাজের। দলের বাইরে থেকে অবশ্য জয় উদযাপন করার সুযোগ পেয়েছেন তিনি। নিজেদের উদ্বোধনী ম্যাচে মিরাজের দল ত্রিনাবাগো ৯ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়াকে।

ত্রিনবাগোর বোলিং তোপে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি সেন্ট লুসিয়া। নির্ধারিত ২০ ওভারে ড্যারেন সামির দল করতে পারে ৯ উইকেটে ১৩২ রান। যে লক্ষ্য ব্রেন্ডন ম্যাককালাম ও কলিন মুনরোর হার না মানা হাফসেঞ্চুরিতে মাত্র ১ উইকেট হারিয়ে টপকে যায় ত্রিনবাগো।

সেন্ট লুসিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আন্দ্রে ফ্লেচার। শেষ দিকে কাইল মায়ারের ব্যাট থেকে আসে ২৩ রান। ব্যর্থ হয়েছেন জনসন চার্লেস (২), কামরান আকমল (৫), মারলন স্যামুয়েলস (১৩) জেসি রাইডার (১৮) ও ড্যারেন সামির (৬) মতো ব্যাটসম্যানরা। ত্রিনবাগোর বোলাররা আসলে মোটেও সুবিধা করতে দেননি। শাদাব খান (২/১৫) ও ডোয়াইন ব্রাভো (২/২৩) ছিলেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। পাকিস্তানি স্পিনার শাদাব জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।

১৩৩ রানের লক্ষ্যের শুরুতে সুনিল নারিনের উইকেট হারালেও সহজ জয় নিশ্চিত করে মিরাজের দল। ম্যাককালাম ও মুনরো মিলে ঝড় তোলেন সেন্ট লুসিয়ার বোলারদের ওপর। দুজন মিলে শেষ করেন খেলা। ম্যাককালাম ২৭ বলে ২ চার ও ৭ ছক্কায় খেলেছেন অপরাজিত ৫৮ রানের ইনিংস। তার সঙ্গে তাল মিলিয়ে মুনরো ৩৯ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেছেন হার না মানা ৬৬ রানের ইনিংস। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের