বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটাই গিলক্রিস্টের সেরা

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৭, ১৮:৩৯আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৮:৪৭

ফতুল্লা টেস্টের সেই সেঞ্চুরির পর অ্যাডাম গিলক্রিস্ট টেস্ট ক্রিকেটে খেলেছেন ৯৬ ম্যাচ, যাতে সেঞ্চুরি আছে তার ১৭টি। ডাবল সেঞ্চুরিও নামের পাশে যোগ করেছেন অ্যাডাম গিলক্রিস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোনানেসবার্গে খেলা হার না মানা ২০৪ রানের ইনিংসটা স্মৃতির মণিকোঠায় সাজানো সাবেক এই উইকেটরক্ষকের। তবে সেরা সেঞ্চুরির জায়গাটা গিলক্রিস্ট রেখেছেন অন্য একটি ইনিংসের জন্য। যেটা ২০০৬ সালে পেয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে।

টেস্ট অঙ্গনে ছয় বছর কেটে গেলেও বাংলাদেশকে রীতিমত সংগ্রাম করতে হতো প্রতিপক্ষদের সামনে। জয় তো দূরের ব্যাপার, হারের ব্যবধান কতটা কমানো যায়, বাংলাদেশের লক্ষ্য থাকতো সেটাই। ২০০৬ সালে ওই বাংলাদেশের বিপক্ষেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় শক্তিধর অস্ট্রেলিয়ার। ফতুল্লায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে কোণঠাসা হয়ে পড়েছিল সফরকারীরা। শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর দাঁড় করাতে পেরেছিল তারা গিলক্রিস্টের দুর্দান্ত সেঞ্চুরিতে। ৯৩ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়ার স্কোর ২৬৯ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ‘গিলি’ ১৪৪ রানের কার্যকরী ইনিংস খেলে।

ওই সিরিজের এক যুগেরও বেশি সময় পর আবার যখন অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশ সফরে, তখন গিলক্রিস্টের চোখে টাটকা স্মৃতি হয়ে হয়ে ধরা দিয়েছে ফতুল্লায় ইনিংসটি। এ বছরের শুরুর দিকে এক রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই উইকেটরক্ষক বলেছেন, “সেবারের গ্রীষ্মে আমরা ব্যস্ত সূচি পার করেছিলাম। দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন সময় কাটাতে হয়েছিল আমাদের। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আমরা বাংলাদেশে গিয়েছিলাম। ভেবেছিলাম, ‘আমরা সহজেই উতরে যাব, তারা (বাংলাদেশ) পাত্তাই পাবে না।”

কিন্তু হয়েছিল উল্টোটা। ফতুল্লার প্রথম টেস্টেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল বাংলাদেশ। শাহরিয়ার নাফীসের (১৩৮) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে টাইগাররা স্কোরে জমা করে ৪২৭ রান। জবাবে মোহাম্মদ রফিকের ঘূর্ণিতে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। ৯৩ রানে ৬ ব্যাটসম্যানকে হারানোর পর বড় লজ্জার মুখে পড়লেও সেটা হতে দেননি গিলক্রিস্ট। ছয় নম্বরে নেমে ধৈর্যশীল ব্যাটিংয়ে তুলে নেন সেঞ্চুরি। অমন ধীর গতির ব্যাটিং কখনও করেননি তিনি, গিলক্রিস্ট নিজেই স্বীকার করেছেন তা। ধৈর্যের পরীক্ষার সঙ্গে লড়াকু ব্যাটিংয়ে ওই সেঞ্চুরিই তাই তার কাছে সেরা, ‘লোয়ার অর্ডারে বেশ কয়েকজন সঙ্গী পেয়েছিলাম, তাদের সাহায্যে আমি পাই সেঞ্চুরির দেখা। আর এটা ছিল আমার সবচেয়ে ধীরগতির লড়াকু সেঞ্চুরি। আমার ক্যারিয়ারের সেরা।’ ক্রিকেট ডটকম

/কেআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের