শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৭, ১৬:৪২আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৬:৪৯

আরও একটি উইকেট, অশ্বিনকে অভিনন্দন জানালেন কোহলিরা ভারতের বিপক্ষে শেষ টেস্টেও দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। পাল্লেকেলেতে তারা হেরেছে ইনিংস ও ১৭১ রানে। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ তে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে ভারত।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ১৯ রানে ১ উইকেট হারিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ১৮১ রানে অলআউট হয়ে যায় তারা।

এদিন স্কোরবোর্ডে ২৬ থেকে ৩৯ রানে শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান আউট হন। এর পর অধিনায়ক দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজের ৬৫ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। চান্ডিমাল (৩৬) দলের ১০৪ রানে আউট হলে আবার ব্যাটিং ধসের মুখোমুখি হয় লঙ্কানরা। ম্যাথুজ ৩৫ রানে পরের শিকার।

রবীচন্দ্রন অশ্বিনের স্পিন ও মোহাম্মদ সামির পেসে শ্রীলঙ্কার শেষ ৬ উইকেট পড়েছে ৭৭ রানে। নিরোশান ডিকবেলা ৫২ বলে ইনিংস সেরা ৪১ রান করেন।

রবীচন্দ্রন অশ্বিন ৬৮ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার দুর্দশা বাড়ান। ১৫ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করে তাকে সঙ্গ দেন মোহাম্মদ সামি।

প্রথম ইনিংসে ভারতের ৪৮৭ রানের জবাবে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলোঅনে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেও প্রতিরোধ গড়তে পারেনি তারা।

গলে প্রথম টেস্টে ৩০৪ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ৫৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে তারা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: প্রথম ইনিংস- ৪৮৭ (ধাওয়ান ১১৯, রাহুল ৮৫, কোহলি ৪২, পান্ডিয়া ১০৮; সান্দাকান ৫/১৩২, পুষ্পাকুমারা ৩/৮২)

শ্রীলঙ্কা: প্রথম ইনিংস- ১৩৫ (চান্ডিমাল ৪৮, ডিকবেলা ২৯, কুলদীপ ৪/৪০) ও দ্বিতীয় ইনিংস ১৮১ (চান্ডিমাল ৩৬, ম্যাথুজ ৩৫, ডিকবেলা ৪১; সামি ৩/৩২, অশ্বিন ৪/৬৮)

ফল: ভারত ইনিংস ও ১৭১ রানে জয়ী

সিরিজ: ভারত ৩-০ তে জয়ী

ম্যাচসেরা: হার্দিক পান্ডিয়া

সিরিজসেরা: শিখর ধাওয়ান

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম