স্মিথ-ওয়ার্নারদের বিপক্ষে মিরাজের লক্ষ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৮:০৯আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৮:১১

স্মিথ-ওয়ার্নারদের বিপক্ষে মিরাজের লক্ষ্য ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছিলেন তরুণ এই অলরাউন্ডার। দুই টেস্টের সিরিজে ১৯ উইকেট নিয়ে রেকর্ডবুকে নামও তুলে ফেলেন তিনি। চলতি মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া দুই টেস্টেও আগের ধারাবাহিকতা ধরে করতে চান মিরাজ। যদিও নিজেই আবার জানিয়েছেন, অভিষেক সিরিজের মতো সাফল্য পাওয়া কঠিন হবে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার ‍লিগ (সিপিএল) খেলতে গিয়েছিলেনি মিরাজ। দুই সপ্তাহ কুড়ি ওভারের টুর্নামেন্টে কাটিয়ে এলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। টুর্নামেন্টটির মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছে মিরাজকে অস্ট্রেলিযার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে। সিপিএল থেকে ফিরে বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়া মিরাজ দুপুরে মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। সেখানেই তিনি তার লক্ষ্যের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে এই অলরাউন্ডারের বক্তব্য, ‘আগের সিরিজগুলোতে যেভাবে করেছি, ঠিক সেভাবেই কাজ করতে চাই।  ইংল্যান্ডের বিপক্ষে যেটা হয়েছে, সেটা সবসময় করা সম্ভব না। ওটা  ছিল অপ্রত্যাশিত। তারপরও সব কিছু মিলিয়ে চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার।’ সঙ্গে যোগ করলেন, ‘দলের প্রয়োজন মতো পারফরম করার চেষ্টা করব। ভালো সময়ে ব্রেক থ্রু এনে দিয়ে যদি কাজ করতে পারি, তাহলে আমার ও দলের জন্য ভালো হবে। এগুলোতেই আমার নজর।’

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মাত্র চারটি টেস্ট খেলেছে। অনেক বছর পর আবারও অস্ট্রেলিয়াকে সামনে পেয়ে মাঠে নামতে মুখিয়ে আছে ক্রিকেটাররা। বিশেষ করে দলের তরুণ ক্রিকেটাররা। মিরাজ তো অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলাকে বড় সুযোগ হিসেবে দেখছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা আমার জন্য বড় সুযোগ। খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। প্রত্যাশা থাকবে ভালো কিছু করার। নিজের মাটিতে খেলা, চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে সেরা সাফল্য পেতে। সাকিব-তাইজুল ভাই আছেন, দলের অন্য যারা আছেন, সবাই যার যার পজিশন থেকে ভালো কিছু করলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু সম্ভব।’

সিপিএলে খেলতে যাওয়ার কারণে ক্যাম্পে ছিলেন না মিরাজ। প্রস্তুতিতে এটা কোনও প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘ওখানে সাদা বলে কাজ করা হয়েছে, লাল বলে আজই (বুধবার) শুরু করলাম। ১০-১২ দিন সময় আছে। এ সময়ে নিজের যে স্টক বোলিং আছে, সেগুলো প্রয়োগ করে অনুশীলন শুরু করব।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম