অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৭, ১৫:১৯আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৫:২০

মাহমুদউল্লাহ প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহর। দ্বিতীয় টেস্টে ফেরার জন্য লড়াই করার মঞ্চ হিসেবে পাচ্ছেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচকে। সফরকারীদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য মাহমুদউল্লাহকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচক কমিটি। প্রথম টেস্টের স্কোয়ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচের দলও ঘোষণা করা হয়। এই দলে মাহমুদউল্লাহর মতো টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়া মুমিনুল হকও আছেন। তাদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন মিরপুর টেস্টের স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার। তারা হলেন দুই বছর পর টেস্ট দলে জায়গা পাওয়া নাসির হোসেন এবং মোসাদ্দেক হোসেন ও লিটন দাস।

যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভেন্যু ঠিক হয়নি এখনও। তবে শিগগিরই ভেন্যু চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গেছে। ২২ ও ২৩ আগস্টের প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে এগিয়ে বিকেএসপি।

প্রস্তুতি ম্যাচের স্কোয়াড:  মাহমুদউল্লাহ ( অধিনায়ক),  মুমিনুল হক, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইরফান শুক্কুর, সাইফউদ্দিন, শুভাশিষ রায়, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, তানভীর হায়দার, জুবায়ের হোসেন লিখন ও আবুল হাসান রাজু।

/আরআই/কেআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের