বিশ্ব একাদশে সুযোগ পেয়ে তামিমের উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৭, ১৬:৫২আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৯:১০

তামিম ইকবাল বছর দুয়েক আগে লাহোরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছিল জিম্বাবুয়ে। গত ৮ বছরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ বলতে এগুলোই। বহু দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টা করে যাচ্ছে দেশটি। জুনে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর পাকিস্তান আরও মরিয়া। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগে সেপ্টেম্বরে পাকিস্তানে হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তান বনাম বিশ্ব একাদশের যে লড়াইয়ে থাকবেন তামিম ইকবাল। বিশ্ব একাদশের পক্ষে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি বাংলাদেশের তারকা ওপেনার।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই সিরিজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উৎফুল্ল তামিম বলেছেন, ‘বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করা বিশাল ব্যাপার। এজন্য আমি গর্বিত।’ এমন উদ্যোগকে খোলা মনেই স্বাগত জানাচ্ছেন তিনি, ‘আইসিসি অনুমোদিত সিরিজ বলে ম্যাচগুলোর আন্তর্জাতিক মর্যাদা থাকবে। ক্রিকেট খেলুড়ে ১০টা দেশ একটা পরিবারের মতো অংশ নেবে সিরিজে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে কাউকে তো সহায়তা করতেই হবে। আমার মনে হয়, আইসিসি একটা চমৎকার উদ্যোগ নিয়েছে।’

বাংলাদেশের সফলতম ব্যাটসম্যানের বিশ্বাস, এই সিরিজ আয়োজনের ফলে টেস্ট খেলুড়ে ‘বড়’ দলগুলো পাকিস্তানে খেলতে আগ্রহী হয়ে উঠবে, ‘সিরিজটা সফলভাবে আয়োজন করতে পারলে ভবিষ্যতে অনেক দলই পাকিস্তানে যাবে। এটা শুরু হওয়া দরকার। আরও আগে এমন উদ্যোগ নিতে পারলে ভালো হতো।’

বিশ্ব একাদশে তামিমদের অধিনায়কত্ব করবেন দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসিস, আর কোচিংয়ের দায়িত্বে থাকবেন জিম্বাবুয়ের সাবেক তারকা ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার। লাহোরে তিনটি ম্যাচ হবে ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর।

লাহোরেই একটি টেস্ট চলার সময় ২০০৯ সালের ৩ মার্চ জঙ্গিরা আক্রমণ করেছিল শ্রীলঙ্কার টিম বাসে। ওই হামলায় আহত হয়েছিলেন ৭ ক্রিকেটার। এরপর জিম্বাবুয়ে ছাড়া আরও কোনও দল পাকিস্তান সফরে যায়নি।

বিশ্ব একাদশ: ফাফ দু প্লেসিস (অধিনায়ক), তামিম ইকবাল, হাশিম আমলা, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, গ্র্যান্ট এলিয়ট, ডেভিড মিলার, মর্নে মরকেল, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির ও ড্যারেন স্যামি।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম