ভারতের বিপক্ষে শেষ বলে ৬ মেরে হুইলচেয়ার ক্রিকেট সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। জয়ের নায়ক ব্যাটসম্যান রাজন।
সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান তোলে তারা স্কোরবোর্ডে। আগের ম্যাচের হ্যাটট্রিক করা বাংলাদেশের উজ্জ্বল এই ম্যাচেও হ্যাটট্রিক করেছেন, তার ঝুলিতে গেছে ৫ উইকেট।
অবশ্য ২২৪ রানের জবাবে খেলতে নেমে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। শেষ দিকে টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে ১৫ রান প্রয়োজন পড়ে স্বাগতিকদের। শ্বাসরুদ্ধকর এই ম্যাচটিতে দুই উইকেটে জয় পায় স্বাগতিক দল।
সবমিলিয়ে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতেছে। বাংলাদেশের উজ্জ্বল ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার পেয়েছেন।
দেশে প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সিরিজের ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আরও ছিলেন টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ওয়ালটনের সিনিয়র সহকারী পরিচালক মিল্টন আহমেদ, আয়োজক প্রতিষ্ঠান ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্টের কো-ফাউন্ডার তামজিদুল ইসলাম।








