তামিমের জরিমানা

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০১৭, ১৮:১৪আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ২১:১১

তামিমের জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিন আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশের দুই ইনিংসের হাফসেঞ্চুরিয়ানকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আচরণবিধির আর্টিকেল ২.১.১ ভাঙায় তামিমের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো। আগে থেকেই একটি ডিমেরিট পয়েন্ট ছিল বাংলাদেশি ওপেনারের, সব মিলিয়ে হলো দুটি।

২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তামিম নিষিদ্ধ হবেন।

এর আগে গত ১৬ মার্চ কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তামিম।

সর্বশেষ বিতর্কিত ঘটনা ঘটেছে বুধবার চতুর্থ দিন প্রথম সেশনের খেলায়। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা অনবরত গ্লাভস পাল্টানোয় আম্পায়ারের সঙ্গে তর্ক করেছিলেন তামিম। এর কিছুক্ষণ পর ম্যাথু ওয়েডের সঙ্গে তার ঝামেলা হয়। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান আউট হওয়ার পর তাকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেন।

ম্যাচ শেষে তামিম তার অপরাধ স্বীকার করেছেন। ম্যাচ রেফারি জেফ ক্রোর আরোপিত শাস্তিও মেনে নিয়েছেন। এজন্য আর আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন নেই।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে