বোলিং করতে সমস্যা নেই ব্র্যাথওয়েটের

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৬

বোলিং করতে সমস্যা নেই ব্র্যাথওয়েটের

গত মাসে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে অভিযুক্ত হয়েছিলেন ক্যারিবীয়দের পার্টটাইম অফস্পিনার ক্রেইগ ব্র্যাথওয়েট। ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে তার বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন আম্পায়াররা। ইংল্যান্ডের লাফবরোতে বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষা তিনি দিয়েছিলেন ৩১ আগস্ট। ফুটেজ যাচাই বাছাই করে আইসিসি জানিয়েছে, তার বোলিং করতে আর সমস্যা নেই।

বোলিংয়ের সময় ব্র্যাথওয়েটের কনুই যতটা বাঁক নেয়, তা বৈধ সীমার মধ্যে থাকে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, তার কোনও বলই ১৫ ডিগ্রির সীমা ছাড়িয়ে যায় না।

ক্যারিবীয়দের দলে মূলত ওপেনার হিসেবে খেলেন ব্র্যাথওয়েট। বল হাতে নেওয়ার তেমন সুযোগ পান না বলে ৪০ টেস্ট খেললেও তার শিকার মাত্র ১২ উইকেট। ব্যাট হাতে পারফরম্যান্স অবশ্য ভালোই। ছয়টি সেঞ্চুরি ও ১৩টি হাফসেঞ্চুরি সহ ৩৬.৫৯ গড়ে ২ হাজার ৫৯৮ রান করেছেন তিনি, সর্বোচ্চ ২১২। অন্যদিকে ১০টি ওয়ানডে খেলে ২৭৮ রান করার পাশাপাশি মাত্র একটি উইকেট নিয়েছেন ব্র্যাথওয়েট। –ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম