বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ১৭:১১আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৮:৫০

বিএসইসি কর্মকর্তাদের সঙ্গে সাকিব (সংগৃহীত)

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। সোমবার (২ অক্টোবর) বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭’ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ‘বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’-এ ক্রিকেটার সাকিব আল হাসানের যুক্ত থাকার বিষয়টি আমরা আনুষ্ঠনিকভাবে ঘোষণা করিনি। তবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যুক্ত থাকায় মানুষ বিনিয়োগে উদ্বুদ্ধ হবেন।’

বিএসইসি চেয়ারম্যান বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির প্রস্তাব করে বলেন, ‘আমাদের লক্ষ্য বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা। শৃঙ্খলা ফিরিয়ে আনা। সে কারণে এটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ইংল্যান্ড, আমেরিকায় বিনিয়োগ শিক্ষা রয়েছে, আমাদেরও থাকা প্রয়োজন।’

বিনিয়োগকারীদের নিরাপত্তার প্রয়োজন উল্লেখ করে ড. এম খায়রুল হোসেন বলেন, ‘সপ্তাহে পাঁচ দিন বিনা অর্থে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালু করা হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসসিসি) শুভেচ্ছা দূত হিসেবে বক্তব্য রাখেন ক্রিকেটার সাকিব আল হাসান।

/এসএমএ/এফএইচএম/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের