আগামী ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার তিনদিন আগে ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। সেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ, যার নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। ওই দলে থাকবেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক লিন্ডা জোন্ডি এনিয়ে বলেছেন, ‘ডুমিনি প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ওয়ানডে সিরিজের আগে এই ম্যাচটি তার জন্য হবে ভালো সুযোগ।’
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ: জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথু ব্রিৎজকে, এমবুলেলো বুদাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেউরান হেন্ডরিকস, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মালডার, মালুসি সিবোতো, খায়া জোন্ডো।







