আয়ারল্যান্ডের বিপক্ষে শান্তদের লড়াই শুরু বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৭, ২২:৪২আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২২:৪২

আয়ারল্যান্ডের বিপক্ষে শান্তদের লড়াই শুরু বুধবার চারদিনের ম্যাচ দিয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের লড়াই শুরু হবে বুধবার থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ১০টায়।  

আয়ারল্যান্ড সিরিজ নিয়ে ‘এ’ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সব ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। তবে আপাতত চারদিনের ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে। সাইফ চলে গেলেও তার জায়গায় মেহেদি ভালো করছে। আশা করি, আমরা খুব ভালো খেলতে পারব।’

চারদিনের প্রস্তুতি ম্যাচ শেষ করে দুই দলই চলে যাবে কক্সবাজারে। সেখানে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর হবে ম্যাচগুলো।

গত রবিবার অনুশীলনের সময় নাকে আঘাত পান ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসান। সেদিনই তাকে সিলেট থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। সাইফের জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদি হাসান। ২২ বছর বয়সী মেহেদী খুলনার হয়ে চলমান জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশালের বিপক্ষে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। সোমবার শেষ হওয়া চতুর্থ রাউন্ডে রংপুরের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অপরাজিত ৮৮ রানের আরেকটি দারুণ ইনিংস এসেছে তার ব্যাট থেকে। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কারই পেলেন মেহেদি। 

চার দিনের ম্যাচে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান, সাদমান ইসলাম, আল-আমিন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেন।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের