চতুর্থ ওয়ানডেতেও পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৭, ২২:৩২আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২৩:২৬

বাবর আজম ও শোয়েব মালিকের জুটিতে জয় পায় পাকিস্তান আবুধাবিতে গত বুধবার তৃতীয় ম্যাচটি জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছিল পাকিস্তান। দুইদিন পর শারজাতেও সেই দুর্দান্ত পাকিস্তান। চতুর্থ ওয়ানডেতেও শ্রীলঙ্কাকে কোনও সুযোগ দেয়নি তারা। বাবর আজম ও শোয়েব মালিকের ফিফটিতে ৭ উইকেটে জিতলো চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দল। ৪-০ তে এগিয়ে থাকা পাকিস্তান আগামী সোমবার হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে শ্রীলঙ্কার মুখোমুখি হবে শারজায়।

টস জিতে আগে ব্যাট করতে নেমেও এদিন ভাগ্য পরিবর্তন করতে পারেনি শ্রীলঙ্কা। আগের তিন ম্যাচের চেয়েও কম রান তারা জমা করে স্কোরবোর্ডে। কারণ একাহাতে লড়েছেন কেবল লাহিরু থিরিমান্নে। ইনিংস সেরা ৬২ রান করেন তিনি।

এর আগে ১১ ও ২৫তম ওভারে দুইবার জোড়া আঘাতের শিকার হলে ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। ৯৯ রানে ৭ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন থিরিমান্নে ও আকিলা ধনঞ্জয়া। তাদের ৪৩ রানের জুটিই দলের সর্বোচ্চ।

মাত্র ৪৩.৪ ওভারে ১৭৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নিয়ে এগিয়ে ছিলেন হাসান আলী। ইমাদ ওয়াসিম ও শাদাব খান দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তির মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তবে সব শঙ্কা তাদের কেটে যায় আজম ও শোয়েব মালিকের হার না মানা ১১৯ রানের জুটিতে। ৩৯ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান করে পাকিস্তান।

১০১ বলে ৬৯ রানে অপরাজিত ছিলেন আজম। মালিকের ব্যাটেও আসে ৬৯ রান। তবে তিনি ছিলেন মারকুটে। তার ৮১ বলের ইনিংসে রয়েছে ২ চার ও ৩ ছয়।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে