আমিরের ‘প্রিয়’ কোহলি

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ১২:৫৫আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১২:৫৫

কোহলির সঙ্গে আমির ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথের কথা সবার জানা। দুদলের লড়াই উত্তাপ ছড়ায় ক্রিকেট বিশ্বের সব জায়গায়। যদিও ‘চিরশত্রু’ দল দুটির ক্রিকেটারদের মধ্যে ইদানিং সম্পর্কটাও দেখা যাচ্ছে দারুণ। দিনকয়েক আগে বিরাট কোহলি যেমন প্রশংসার জোয়ারে ভাসিয়েছিলেন মোহাম্মদ আমিরকে। এবার পাকিস্তানি পেসারও তার মুগ্ধতার কথা শোনালেন ভারতীয় অধিনায়ক সম্পর্কে। বর্তমান সময়ে আমিরের সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান কোহলি।

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে কোহলির সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছে আমিরের সামনে। ভারতীয় অধিনায়ক নিজেই সেটা জানিয়েছেন ভক্তদের সঙ্গে আলাপচারিতায়। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ‍পাকিস্তানি পেসারের সামনে মোটেও সুবিধা করতে পারেননি তিনি। আউটও হয়েছিলেন আমিরের বলেই। মুখোমুখি লড়াইয়ের ষষ্ঠ সাক্ষাতে ইংল্যান্ডের টুর্নামেন্ট দিয়ে কোহলিকে প্রথমবার আউট করা আমির প্রশংসায় ভাসালেন ভারতীয় ব্যাটসম্যানকে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেছেন, ‘বিরাট যে ভালো ব্যাটসম্যান, তাতে কোনও সন্দেহ নেই। এমন একজনের কাছ থেকে প্রশংসা পেলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং নিজের মধ্যে বিশ্বাস জন্মাবে, আমি আরও ভালো করতে পারব।’ সঙ্গে যোগ করলেন, ‘অনেকবারই আমি বলেছি সে সাম্প্রতিক সময়ে আমার প্রিয় ব্যাটসম্যান। সে খুব কঠিন ব্যাটসম্যান, তার সামনে বোলিংয়ে গেলে আপনাকে দিতে হবে কঠিন পরীক্ষা।’

কোহলি একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সেটা আমিরেরও খুব ভালো করে জানা। তাই ভারতীয় অধিনায়কের উইকেটের গুরুত্ব বোঝাতে গিয়ে পাকিস্তানি পেসার বললেন, ‘একটা পরিকল্পনাই থাকে, তাকে যত তাড়াতাড়ি আউট করা যায়। রান তাড়া করার ক্ষেত্রে তার সাফল্য খুব ভালো। চাপে থাকা ম্যাচে সে সবসময় ভালো করে, তাই ওকে আগেভাগে আউট করা মানে আপনার ম্যাচের অর্ধেকটা জিতে নেওয়া।’ কথাটা শেষ করে আরেকবার মনে করিয়ে দিলেন, ‘আমার নজরে সে ভীষণ ভালো ক্রিকেটার।’ ক্রিকেট ডটকম

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে