বৃষ্টিতে একদিন পেছালো ‘এ’ দলের তৃতীয় ওয়ানডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ১৮:৫২আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৫৪

বাংলাদেশ ‘এ’ দল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল খেলতে নেমেছিল ২৩০ রানের টার্গেটে। কিন্তু মাঝপথে বৃষ্টি নামলে ভেস্তে যায় ম্যাচটি। শনিবার তৃতীয় ম্যাচে তো টসই হলো না টানা বৃষ্টির কারণে। তবে ম্যাচটি পরিত্যক্ত হয়নি। সূচি পাল্টে রবিবার হবে ‘এ’ দলের এই দ্বিপাক্ষিক সিরিজ।

আগের সূচী অনুযায়ী কক্সবাজারে হওয়া এই সিরিজে কোনও রিজার্ভ ডে ছিল না। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে নতুন করে তৃতীয় ও চতুর্থ ওয়ানডের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বৃষ্টির কারণে (তৃতীয় ওয়ানডে) খেলা হচ্ছে না। তাই দুই দলের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত দিনে খেলা না গড়ালে পরেরদিন ম্যাচ হবে।’

সেই হিসেবে তৃতীয় ওয়ানডের ম্যাচটি রবিবার হবে। ২৪ অক্টোবর চতুর্থ ওয়ানডেও বৃষ্টির বাধায় পড়লে সেটা পরদিন হবে। কিন্তু ২৬ অক্টোবর শেষ ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে থাকছে না।

দ্বিতীয় ম্যাচটি জিতে বাংলাদেশ ‘এ’ দল ১-০ তে সিরিজে এগিয়ে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম