সিলেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন ক্যারিবিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ২১:০৮আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২১:১৬

স্যামুয়েল, ড্যারেন ও ডোয়াইন ব্রাভো (বাঁ থেকে) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাম্পে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান ম্যারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো ও ডোয়াইন ব্রাভো। পরদিন বুধবার সিলেটে ক্যাম্পে যোগ দেন এই তিন ক্যারিবিয়ান।

লম্বা যাত্রার ক্লান্তিতে প্রথমদিন অনুশীলনে ছিলেন না তারা তিনজন। বৃহস্পতিবার থেকে কোচ সালাউদ্দিনের অধীনে অনুশীলনে নামবেন তারা।

এছাড়া স্যামুয়েলস ও দুই ব্রাভোর সঙ্গে একই ফ্লাইটে সিলেট পৌঁছান বাংলাদেশ জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে মঙ্গলবার ঢাকায় ফিরে একদিন বিশ্রাম নিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও রশিদ খান এবং ইংলিশ ক্রিকেটার জস বাটলার সিলেটে পৌঁছান। বুধবার তারা দলের সঙ্গে অনুশীলন করেছেন।

সিলেটে দুটি ম্যাচ খেলবে কুমিল্লা। তাদের প্রথম ম্যাচ ৫ নভেম্বর স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে। পরের দিন প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে কুমিল্লা। ইনজুরির কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তামিম ইকবাল। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড:

দেশি: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।

বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কলিন মুনরো, ফখর জামান, সলোমন মায়ার, রুম্মন রইস।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী