‘সিলেটের ছেলে’র হাতে পরাস্ত সিলেট সিক্সার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ২১:৪৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২১:৪৩

ম্যাচসেরার পুরস্কার হাতে জাকির হাসান। ছবি-বিসিবি ছেলেবেলায় বড় ভাইদের খেলতে দেখে ক্রিকেটের প্রতি তার প্রথম ভালোবাসা। পরিবার বাধা দিলেও ক্রিকেটকেই বেছে নিয়েছেন জীবনে। সিলেটের ছেলে জাকির হাসান শুক্রবার জ্বলে উঠলেন সিলেট সিক্সার্সের বিপক্ষে। তার ঝড়ো ইনিংসে ভর করে সিলেটকে হারিয়ে দিয়েছে রাজশাহী কিংস। নিজের শহরের বিপক্ষে হলেও ম্যাচ জেতানো ইনিংস খেলে জাকির দারুণ খুশি।

বিপিএলের গত আসরে ছিলেন চিটাগং ভাইকিংসে। সেবার মাত্র পাঁচ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৩২ রান করেছিলেন। গতবার অবশ্য নিচের দিকে ব্যাট করতে হয়েছিল জাকিরকে। এবার নতুন দল রাজশাহী কিংসের হয়ে প্রথম ব্যাট করলেন শুক্রবার। আর প্রথম ম্যাচেই বাজিমাত! ২৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসের পর জাকিরের প্রতিক্রিয়া, ‘মজার বিষয় যে সিলেটের বিপক্ষেই এমন একটা ইনিংস খেললাম। সিলেটের বিপক্ষে ভালো খেলার স্বপ্ন ছিল আমার, সফল হয়ে খুব খুশি লাগছে।’

টি-টোয়েন্টিতে প্রথম হাফসেঞ্চুরি পেয়ে জাকির উচ্ছ্বসিত, ‘গত বছর ভালো খেলতে পারিনি, যা নিয়ে আমার স্যারদের সঙ্গে কথা বলেছি। উনারা আমার শক্তির জায়গা নিয়ে কাজ করতে বলেছেন। আমি সেটা করে সাফল্য পেয়েছি। আজ আমি ক্রিজের ভেতরে থেকে খেলেছি। বাইরে গিয়ে খেললে মাঝে মাঝে ভুল হয়ে যায়।’

প্রিয় ক্রিকেটার মুমিনুল হক আর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাটিং করতে পেরে তিনি আনন্দিত, ‘মুমিনুল ভাই আমার প্রিয় ক্রিকেটার। আজ অবশ্য তার সঙ্গে বেশিক্ষণ ব্যাটিং করতে পারিনি। তবে যতক্ষণ করেছি, খুব ভালো লেগেছে। মুশফিক ভাইয়ের সঙ্গে ব্যাটিং করেও খুব ভালো লেগেছে। তিনি অনেক সাহায্য করেছেন, নিজের মতো খেলতে বলেছেন আমাকে। আসলে দিনটি ছিল আমার।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম