আরিফুলের প্রশংসায় খুলনার অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ২১:২০আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২১:২০

আরিফুলের দারুণ ইনিংস নাটকীয় জয় এনে দিয়েছে খুলনা টাইটানসকে। ছবি-বিসিবি শেষ তিন ওভারে জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন ছিল খুলনা টাইটানসের। ক্রিজে স্বীকৃত ব্যাটসম্যান বলতে আরিফুল হক। এমন চাপের মুখে অপরাজিত ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে অসাধারণ জয় উপহার দিয়েছেন তিনি। ম্যাচসেরার পুরস্কারের পাশাপাশি প্রশংসার বন্যাতেও ভেসেছেন তরুণ অলরাউন্ডার।

খেলা শেষে খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে ছিল আরিফুলের প্রশস্তি, ‘আরিফুল অসাধারণ ইনিংস খেলেছে। সে ম্যাচটা দারুণভাবে শেষ করেছে, তার জন্যই আমরা জিততে পেরেছি।’

একসময় চাপে পড়লেও জয়ের আশা ছেড়ে দেননি মাহমুদউল্লাহ। আরিফুলের ওপরে আস্থা ছিল তার, ‘দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়লেও আমাদের জয়ের আত্মবিশ্বাস ছিল। আমি ক্রিজে থাকার সময় চেষ্টা করেছি স্বাভাবিক ব্যাটিং করে দলকে চাপ থেকে বের করার। বাকি কাজ করেছে আরিফুল।’

দলীয় ১৩ রানে দুই উইকেট হারানোর পর রাইলি রোসোর সঙ্গে মাহমুদউল্লাহর ৬৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় খুলনা টাইটানস। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের প্রশংসাও করলেন খুলনার অধিনায়ক, ‘রোসোর সঙ্গে ব্যাটিং করা বেশ সহজ। তার সঙ্গে আমাদের বোঝাপড়া চমৎকার। আমরা পরিকল্পনা করেই ব্যাটিং করেছি।’

ম্যাচের শুরু থেকেই তীব্র উত্তেজনা ছিল। এ বিষয়ে মাহমুদউল্লাহর মন্তব্য, ‘গত আসরে রাজশাহীর কাছে হেরেই আমরা ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলাম। এ কারণে হয়তো আমরা খানিকটা আক্রমণাত্মক ছিলাম। আমরা ম্যাচটা দারুণ উপভোগ করেছি।’

শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষ পর্যন্ত জিতলেও দলের ব্যাটিং নিয়ে কিছুটা উদ্বিগ্ন মাহমুদউল্লাহ, ‘আমাদের ব্যাটিং গভীরতা আছে, তবে ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। আশা করি, আগামীতে টপ অর্ডার ব্যাটসম্যানরা আরও ভালো করবে।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম