গ্র্যান্ডহোমের ঝড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বড় লিড

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৭, ১৩:১৬আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৫

সেঞ্চুরির পর গ্র্যান্ডহোম এ যেন টি-টোয়েন্টি ম্যাচ! ৭১ বলেই সেঞ্চুরি তুলে নিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। এই ব্যাটসম্যানের ঝড়ো সেঞ্চুরির ওপর ভর দিয়ে ওয়েলিংটন টেস্টের নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের হাতে। গ্র্যান্ডহোমের ১০৫ ও রস টেলরের ৯৩ রানের ওপর ভর দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা ৯ উইকেটে ৪৪৭ রানে। যাতে প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের চেয়ে এগিয়ে আছে তারা ৩১৩ রানে।

২ উইকেটে ৮৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন দুই কিউই ব্যাটসম্যান জিৎ রাভাল ও রস টেলর। রাভাল ৪২ রান করে ফিরলেও টেলর এগিয়ে নেন দলের রান। হেনরি নিকোলসের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন ১২৭ রানের জুটি। দুজনই তুলে দেন হাফসেঞ্চুরি। নিকোলস ৬৭ রান করে ফিরলেও টেলর হাঁটছিলেন সেঞ্চুরির পথে। যদিও ৯৩ রানে থামেন কিউই এই ব্যাটসম্যান।

তার আউটের পরই শুরু গ্র্যান্ডহোমের ঝড়। টম ব্লানডেলকে সঙ্গে করে ক্যারিবিয়ান বোলারদের ওপর ঝড় তোলেন এই অলরাউন্ডার। সপ্তম উইকেট জুটিতে তারা যোগ করেন ১৪৮ রান। যেখানে মাত্র ৭১ বলে সেঞ্চুরি পূরণ করে গ্র্যান্ডহোম আউট হওয়ার আগে ৭৪ বলে খেলে যান ১০৫ রানের অসাধারণ এক ইনিংস। ব্লানডেল অবশ্য অপরাজিত আছেন ৫৭ রানে।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে সফল কেমার রোচ। এই পেসার ৭৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী