৯৭ রানে অলআউট রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৭, ১৪:৫০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৪:৫২

কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হওয়া নিজের প্রথম বলেই বোল্ড ক্রিস গেইল। সেই যে ধাক্কাটা খেল রংপুর রাইডার্স, সেখান থেকে আর বেরোতে পারল না। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অসাধারণ বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বড় লজ্জা পেল মাশরাফি বিন মুর্তজারা। মেহেদি হাসানের ঘূর্ণিতে ১৭.১ ওভারে মাত্র ৯৭ রানেই যে গুটিয়ে গেছে রংপুর!

গেইলকে ঝড় তোলার সুযোগই দিলেন না মেহেদি। ক্যারিবিয়ান তারকাকে মুখোমুখি হওয়া প্রথম বলে বোল্ড করে উইকেট উৎসব শুরু এই স্পিনারের। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে রংপুরের ধস নামানোর পথে দিয়েছেন নেতৃত্ব। ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে জিয়াউর রহমানকে দিয়ে ওপেনিং করিয়েছিল রংপুর। তাতে কোনও লাভ হয়নি। গেইলের পর তাকেও বোল্ড করে ফেরান মেহেদী। প্যাভিলিয়নে ফেরার আগে জিয়াউরের সংগ্রহ ৯ বলে ৬।

শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন ওয়ান ডাউনে নামা ম্যাককালাম ও মোহাম্মদ মিথুন। টি-টোয়েন্টিতে ‘টেস্ট’ মেজাজে ব্যাটিং করেও বেশিদূর যেতে পারেননি ম্যাককালাম। কিউই ব্যাটসম্যানের আগেই অবশ্য প্যাভিলিয়নে ফেরেন মিথুন (১৭) ও রবি বোপারা (৪)। আর মেহেদির তৃতীয় শিকার হয়ে ৩১ বলে ২৪ রান করে ম্যাককালামের আউটের পর দাঁড়াতে পারেননি আর কেউই।

চামারা কাপুগেদারা (২), নাহিদুল ইসলাম (৬), মাশরাফি (৯) সবাই ব্যর্থ। দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে রান নিয়ে যেতে পেরেছেন সোহাগ গাজী (১২)। তাতেও অবশ্য দলীয় সংগ্রহ ১০০ পর্যন্ত নিয়ে যেতে পারেনি রংপুর।

মেহেদি একাই আসলে শেষ করে দিয়েছেন রংপুরের টপ অর্ডার। তার সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিনও ছিলেন কার্যকর, ২২ রান দিয়ে তার শিকার ৩ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে