বাংলাদেশের কোচের ‘পরীক্ষা’ দিতে আসছেন পাইবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:২৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:২৪

রিচার্ড পাইবাস বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তিনি অনেক জানেন। এক দফা কাজ করে গেছেন যে রিচার্ড পাইবাস বাংলাদেশের কোচ হিসেবে। ২০১২ সালে দায়িত্ব নিয়ে খুব একটা সময় টাইগারদের সঙ্গে কাটাতে পারেননি তিনি। আবারও বাংলাদেশের কোচ হওয়ার ইচ্ছা পাইবাসের। চন্ডিকা হাথুরুসিংহের জায়গায় দায়িত্ব নিতে আগ্রহী এই কোচ আলোচনায় বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। বুধবারের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বুধবার বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন পাইবাস। বৈঠকে নিজের পরিকল্পনা ও লক্ষ্যের কথা তুলে ধরবেন তিনি। এই লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পা রাখবেন এই কোচ। তার আসার বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘আজ (মঙ্গলবার) সন্ধ্যায় তিনি ঢাকায় আসবেন। রাতে বিশ্রাম নিয়ে আমাদের সঙ্গে বুধবার সকাল ১১টার দিকে বসবেন। সেখানেই তিনি তার পরিকল্পনাগুলো তুলে ধরবেন।’

কোচ হওয়ার দৌড়ে পাইবাসের অবস্থান বেশ ভালো জায়গাতেই। অন্তত জালাল ইউনুসের বক্তব্যে সেটাই ফুটে ওঠে, ‘হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর থেকে হাইপ্রোফাইল কোচ খুঁজছে বিসিবি। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন কোচের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি। এতে ভালোভাবেই সাড়া দিয়েছেন রিচার্ড পাইবাস।’ সঙ্গে যোগ করলেন, ‘তিনি পাকিস্তানের কোচ ছিলেন, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশের কোচ ছিলেন। কোচ হিসেবে এর আগে আমাদের সঙ্গেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচ হিসেবেও তিনি বিবেচিত হয়েছিলেন। চলতি বছর ভারতের কোচের সংক্ষিপ্ত তালিকায়ও তার নাম ছিল।’

যদিও গুঞ্জন আছে, জাতীয় দলের কোচের তালিকায় পাইবাস ছাড়াও বিসিবির পছন্দের তালিকায় আছেন আরও দুজন। তবে তাদের নাম এখনই প্রকাশ করতে চাইছেন না বিসিবির এই পরিচালক, ‘তাদের সাক্ষাতের দিন নিশ্চিত না হওয়ায় এই মুহূর্তে নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’

পাইবাস ২০১২ সালের মে’তে দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের। স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হলেও চার মাসের বেশি কাজ করতে পারেননি টাইগারদের সঙ্গে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী