কোচ নিয়ে তিন অধিনায়কের সঙ্গে বিসিবির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ১৫:২৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৯

বৈঠক শেষে বের হচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: রবিউল ইসলাম চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে রিচার্ড পাইবাস এসে সাক্ষাৎকারও দিয়ে গেছেন বিসিবির কাছে। যদিও এখনও বাংলাদেশের নতুন কোচের নাম জানা যায়নি। তবে খুব বেশিদিন আর অপেক্ষা করতে হবে না। কাল (রবিবার) নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শনিবার দুপুরে তিন ফরম্যাটের তিন অধিনায়ক- মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের সঙ্গে কোচ নিয়ে বৈঠকে বসেছিল বিসিবি।

রবিবার বিকেল ৩টায় বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে কোচের ব্যাপারে। ইতিমধ্যেই পাইবাস নিজের পরিকল্পনা ভাগাভাগি করে গেছেন বিসিবির সঙ্গে। যে আলোচনায় ইংলিশ এই কোচ ১০ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়েছেন। বিসিবিও খুশি তার পরিকল্পনায়। তবে আরেক প্রার্থী ফিল সিমন্সের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্তে যাবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। শনিবার সন্ধ্যায় সিমন্সের ঢাকায় আসার কথা। জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, রবিবার দুপুরে বিসিবিতে সাক্ষাৎকার দেবেন এই ক্যারিবিয়ান।

পছন্দের তালিকায় থাকা এই দুই কোচের ব্যাপারে আলোচনা করতেই শনিবার দুপুরে হোটেল রেডিসনে মাশরাফি, মুশফিক ও সাকিবের সঙ্গে আলোচনায় বসেছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান ও অন্য পরিচালকরা। দুপুর দেড়টায় বোর্ড সভাপতি আসার পর শুরু হয় বৈঠক।

বৈঠকে কোচিং স্টাফদের মধ্যে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও স্পিন কোচ সুনিল যোশি উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ফিজিও মারিও ভিল্লাভারায়েন ১৫ ডিসেম্বর ঢাকায় আসবেন বলে জানিয়েছেন জালাল ইউনুস।

আর বিসিবি পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী