শ্রীলঙ্কাকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৭, ২৩:০৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২৩:০৫

যুজবেন্দ্র চাহালের উইকেট উৎসব ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু কুড়ি ওভারের সিরিজের প্রথম ম্যাচে সফরকারীরা দাঁড়াতেই পারেনি ভারতের সামনে। মাত্র ৮৭ রানে অলআউট হয়ে হেরেছে ৯৩ রানে। কাট্টাকের ম্যাচে ভারতের ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করা ১৮০ রানের জবাবে ১৬ ওভারে গুটিয়ে যায় লঙ্কানরা। যাতে তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০তে।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতকে শক্ত ভিত দিয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। আউট হওয়ার আগে ১৩ বলে করেন তিনি ১৭ রান। তিনি আউট হলেও আরেক ওপেনার লোকেশ রাহুল এগিয়ে নিয়েছেন ভারতকে। হাফসেঞ্চুরি পূরণ করে এই ব্যাটসম্যান ৪৮ বলে করেন ৬১ রান। তার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির ২২ বলে হার না মানা ৩৯ ও মনিশ পান্ডের ১৮ বলে অপরাজিত ৩২ রানের ওপর ভর দিয়ে ভারত ৩ উইকেটে করে ১৮০ রান।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা হারায় নিরোশান ডিকবিলার (১৩) উইকেট। এরপর উপুল থারঙ্গা (২৩) ও কুশল পেরেরা (১৯) খানিক প্রতিরোধ গড়লেও টিকতে পারেননি বেশিক্ষণ। থারাঙ্গা আউট হলে ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন। যুজবেন্দ্র চাহাল (৪/২৩) ও কুলদীপ যাদবের (২/১৮) স্পিনের সঙ্গে হার্দিক পান্ডিয়ার (৩/২৯) পেসে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের