দিল্লি ডেয়ারডেভিলস কোচ পন্টিং

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৮, ১২:৩২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১২:৩২

রিকি পন্টিং আগামী বিশ্ব টি-টোয়েন্টি সামনে রেখে অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন রিকি পন্টিং, এ গুঞ্জন গত কয়েক দিনের। কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক, তবে জাতীয় দলের নয়। দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হয়ে আইপিএলে ফিরছেন তিনি।

টুইটারে এক ঘোষণায় দিল্লি ডেয়ারডেভিলসের প্রধান নির্বাহী হেমন্ত ‍দুয়া এ খবর নিশ্চিত করেছেন।

প্যাডি আপটনের উত্তরসূরি হয়ে আইপিএলের ১১তম আসরে দিল্লির হয়ে কাজ করবেন পন্টিং। এর আগে কোচ হিসেবে ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সকে দ্বিতীয় শিরোপা জেতান এ অস্ট্রেলিয়ান। তবে ২০১৬ সালে দুই বছরের চুক্তি শেষ হওয়ার পর আর নবায়ন করেননি। ২০১৩ সালে খেলোয়াড় হিসেবে এ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন পন্টিং। কিন্তু বাজে ফর্মের কারণে মাঝপথে সরে দাঁড়ান। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম