শনিবারের প্রস্তুতি ম্যাচে নেই মুমিনুল-মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৮, ২০:০৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৭:২৬

বিসিএলের প্রথম রাউন্ডের জন্য মুমিনুল-মোসাদ্দেককে ছেড়ে দেওয়া হয়েছে আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার দুই দলে ভাগ হয়ে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিব-মাশরাফিরা। তবে কোনও দলেই মুমিনুল হক আর মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখা হয়নি।

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দলে সুযোগ পেলেও ত্রিদেশীয় সিরিজে মুমিনুলের খেলার সম্ভাবনা কম। ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের জন্য মুমিনুল সহ আট ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। বাকি সাত জন হলেন-মোসাদ্দেক, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, সাদমান ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান।  

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচে মুখোমুখি হবে  বিসিবি লাল ও বিসিবি সবুজ দল। সবুজ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা, আর লাল দলকে নেতৃ্ত্ব দেবেন সাকিব আল হাসান। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘শনিবারের প্রস্তুতি ম্যাচ ক্রিকেটারদের ম্যাচ কন্ডিশনে প্র্যাকটিসের সুযোগ করে দেবে, ম্যাচটি হবে ডে-নাইট।’

বিসিবি সবুজ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, মোস্তাফিজুর রহমান ও নাজমুল হোসেন অপু। 

বিসিবি লাল দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবুল হাসান রাজু। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী