শ্রীলঙ্কাতেও একাদশ নির্বাচনের ক্ষমতা হাথুরুসিংহের হাতে!

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১৬:১৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৮:১৭

শ্রীলঙ্কার ক্রিকেটেও নির্বাচকের ভূমিকা পালন করবেন হাথুরুসিংহে! বাংলাদেশের হেড কোচ থাকা অবস্থাতে একাদশ নির্বাচনে প্রভাব বিস্তার করতেন চন্ডিকা হাথুরুসিংহে। দল পাল্টালেও কৌশল পাল্টাননি শ্রীলঙ্কান এই কোচ। শ্রীলঙ্কার কোচ হওয়ার পরে সেখানেও একই ক্ষমতা ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি। এখন থেকে যে কোনও সফরে দলের ম্যানেজার আসানকা গুরুসিনহা ও অধিনায়কের সঙ্গে মিলে একাদশ নির্বাচন করবেন হাথুরুসিংহে।

অবশ্য যে কোনও সিরিজের স্কোয়াড বাছাই করবে শ্রীলঙ্কার নির্বাচক প্যানেল। যার প্রধান গ্রেইম ল্যাব্রয়। তাদের বেছে দেওয়া স্কোয়াডের ওপরই এখন ছড়ি ঘোরাবেন হাথুরুসিংহে।

শ্রীলঙ্কার কোচদের অবশ্য এমন ক্ষমতা আগে ছিল না। তাদের ক্রীড়া আইনেই এমন বিধি নিষেধ ছিল এতদিন। কিন্তু হাথুরুসিংহে এমনটি চেয়েছেন বলেই রবিবার তাদের বোর্ড সভায় দল নির্বাচনে বিদ্যমান রীতি পাল্টাতে সম্মত হয় বোর্ড।  এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি সুমাথিপালা জানান, ‘হাথুরুসিংহের সঙ্গে আমাদের দীর্ঘ সময় আলোচনা হয়েছে। দলের সেরাটা পেতে তার শতভাগ সহযোগিতা প্রয়োজন।’ তিনি আরও যোগ করেন, ‘যদি শীর্ষ কোচের সহায়তা চান তাহলে তাকে সর্বোচ্চ সহযোগিতাই করতে হবে।’

বোর্ড সভাপতির এমন সমর্থন আছে বলেই এই প্রথম কোচকে দল নির্বাচনের ক্ষমতা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যদিও তার এই ক্ষমতা একচেটিয়া নয়। কারণ এখানে মাথা ঘামাবেন টিম ম্যানেজার ও অধিনায়কও। টিম ম্যানেজার গুরুসিনহা নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হিসেবে আগে থেকেই ছিলেন।

সেই হিসেবে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলার আগে সবরকম ক্ষমতা নিয়েই আসছেন হাথরুসিংহে। যদিও তাদের ওয়ানডে অধিনায়ক কে হবেন সেই সিদ্ধান্ত এখনও হয়নি। নতুন অধিনায়কের নাম জানা যাবে ৯ জানুয়ারি।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী