বিগব্যাশে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রুমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১৯:২১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৯:২১

বিগব্যাশেও এভাবে সাফল্য উদযাপন করতে চান রুমানা। ছবি-ফেসবুক অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগব্যাশ লিগে এবার বাংলাদেশের কোনও পুরুষ ক্রিকেটার নেই। তবে নারী ক্রিকেটার আছেন দুজন-রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা। মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার পথে রওনা হবেন রুমানা। বিগব্যাশে খেলার ‍সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নারী ক্রিকেট দলের অধিনায়ক।

বিগব্যাশে রুমানার দল ব্রিসবেন হিট, আর কুবরা খেলবেন মেলবোর্ন স্টার্সের হয়ে। কুবরা দেশ ছাড়বেন আগামী ১৬ জানুয়ারি।

অস্ট্রেলিয়ায় যা্ওয়ার আগে রুমানা সাংবাদিকদের বলেছেন, ‘অনেক প্রতীক্ষার পর আজ বিমানের টিকিট হাতে পেয়েছি। খুব ভালো লাগছে, আমি দারুণ রোমাঞ্চিত।’

বিগব্যাশে নিজের লক্ষ্য সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘সব সময়ই আমার লক্ষ্য বড় কিছু করা। অস্ট্রেলিয়ায় আমি ভালো খেলার লক্ষ্য নিয়েই যাচ্ছি। সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

ভবিষ্যতে বিগব্যাশে আরও বেশি নারী ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে আশাবাদী রুমানা,  ‘এবার আমাদের দল থেকে দুজন খেলোয়াড় সুযোগ পেয়েছে। আশা করি, আগামীবার চার-পাঁচ জন বিগব্যাশে খেলার সুযোগ পাবে।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম