জহুরুলের অপরাজিত সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের বড় সংগ্রহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ২০:৫৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২০:৫৩

জহুরুলের অপরাজিত সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের বড় সংগ্রহ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চালকের আসনে বিসিবি উত্তরাঞ্চল। জহুরুল ইসলামের অপরাজিত সেঞ্চুরির সুবাদে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ৭ উইকেটে ৪৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। ৩ উইকেট হাতে নিয়ে উত্তরাঞ্চল এগিয়ে ২৪৫ রানে।

বুধবার বিনা উইকেটে ৯৩ রান নিয়ে শুরু করা উত্তরাঞ্চলের মিজানুর রহমানের সামনে ছিল রেকর্ডের হাতছানি। কিন্তু বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ইনিংসে সেঞ্চুরি করতে ব্যর্থ মিজানুর আউট হয়েছেন ৬৪ রান করে।

তবে জহুরুলের অপরাজিত ১৫২ রান বড় সংগ্রহ এনে দিয়েছে উত্তরাঞ্চলকে। ২৩২ বলে খেলা অনবদ্য ইনিংসটি জহুরুল সাজিয়েছেন ৫টি ছক্কা ও ১৪টি চারে। উত্তরাঞ্চলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ রান ধীমান ঘোষের।

মধ্যাঞ্চলের পক্ষে সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ। ১১৬ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া পেসার। দুই স্পিনার মোশাররফ হোসেন ও শুভাগত হোমের শিকার দুটি করে উইকেট।

/আরআই/এএআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের